‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   ভোটের কালি এখনও আঙুলে স্পষ্ট, অথচ রাজনৈতিক অঙ্ক নাকি পুরো বদলে গিয়েছে| বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার এক মাসও পেরোয়নি, তার মধ্যেই তৃণমূল কংগ্রেসে ভাঙন, বিদ্রোহ এবং নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে। বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে টানাপোড়েনের পর বহিষ্কৃত বিধায়কদের হাত ধরে জন্ম নিয়েছে নতুন দল ‘ভাল তৃণমূল’। তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমনই কটাক্ষ শোনা গেল রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। তাঁর দাবি, ভোটে পরাজয়ের পর দল কার্যত অস্তিত্ব সংকটে, আর সেই ছবিই এখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

সম্প্রতি বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৃণমূলে শুরু হয় টানাপোড়েন। পরে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে গড়ে ওঠে ‘ভাল তৃণমূল’। ৫৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা পড়ার পর বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পান ঋতব্রত। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, তৃণমূল হারলে দলটাই আর থাকবে না। শুধু পিসি আর ভাইপো থেকে যাবে। এখন সেটাই হচ্ছে। ভোটের কালি ওঠার আগেই তৃণমূল উঠে গেল।’ তাঁর দাবি, জয়ী বিধায়ক ও সাংসদদের একাংশও আর দলের সঙ্গে নেই। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘চোরদের দল এমনই হয়। রাতারাতি গজিয়ে ওঠে, রাতারাতি শেষ হয়ে যায়।’

আরও পড়ুনঃ ‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

এদিন স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়েও সরব হন দিলীপ। তাঁর অভিযোগ, ‘পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে এরা চুষে খেয়েছে। আগে মানুষ ভয় পেত, তাই মুখ খুলত না।  এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সামনে এসে অভিযোগ জানানো উচিত।’ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের উদ্দেশে ডিম ছোড়ার ঘটনাতেও মন্তব্য করেন তিনি। রসিকতার সুরে দিলীপের বক্তব্য, ‘হরিণঘাটার ডিমের দাম বাড়াতে হবে। ডিমের সংকট শুরু হয়ে গেছে। মানুষ ফ্রি-তে ডিম খাওয়াচ্ছে তৃণমূল নেতাদের। নিজেদের হাতে আইন না তুলে নিয়ে ডিমের সাহায্য নিচ্ছে, এটাও এক ধরনের প্রতিবাদ।’ এদিন ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে যোগ দিতে কলকাতার সিআইআই সুরেশ নিওটিয়া সেন্টারে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানে বৃক্ষরোপণও করেন তিনি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?