রবিবাসরীয় ভোটপ্রচারে অলি-গলিতে পায়ে হেঁটে ঝড় তুললেন সুজিত বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, তত রাজ্যজুড়ে বাড়ছে উত্তাপ। এই আবহে রবিবার (১৯ এপ্রিল) সকালে নিজের পাড়ায় পায়ে হেঁটে প্রচার করলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। এদিন শ্রীভূমি সহ লেকটাউন অঞ্চলে প্রচার করেন তিনি।

প্রচারের শুরুতে শিব মন্দিরে পুজো দেন সুজিত বসু। ধামসা-মাদলের তালে তালে পায়ে হেঁটে নিজের অঞ্চলে প্রচার সারেন তিনি। এলাকার ছেলেকে কাছে পেয়ে তাঁকে ফুল মালা দিয়ে অভ্যর্থনা জানান পাড়ার বয়স্করা। শুধু তাই নয়,  ছোট থেকে বড় সকলেই বাড়ির বাইরে বেরিয়ে এসে তাঁকে স্বাগত জানান।

রবিবাসরীয় ভোট প্রচার করেন কালনার নান্দাই অঞ্চলের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। পাশাপাশি তারকেশ্বর থেকে প্রচার কর্মসূচি শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে তারকেশ্বর বিবেকানন্দ সেবা কেন্দ্র স্পোর্টস কমপ্লেক্সে জনসভা মুখ্যমন্ত্রীর। দ্বিতীয় জনসভা রয়েছে কালনাতে। এখানকার বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দেবপ্রসাদ বাগ। তাঁর সমর্থনে মীরহাট কোলোর মাঠে সভা রয়েছে।

এরপর দুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে মন্তেশ্বরের কুসুমপুরে জনসভা করবেন তৃণমূল নেত্রী। তাঁর আজকের শেষ কর্মসূচিতে রয়েছে পদযাত্রা। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে বর্ধমান পুরসভা থেকে বীরহাটা ট্রাফিক গার্ড অফিস পর্যন্ত পদযাত্রায় সামিল হবেন তৃণমূল সুপ্রিমো। পদযাত্রা শুরু হবে বিকেল তিনটে নাগাদ।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম