রাতে জেরার পর নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করল ইডি

তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। ইডি সূত্রে খবর, ওইদিন নির্ধারিত সময়ের পরে ইডির অফিসে হাজিরা দেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করা এবং বয়ানে অসঙ্গতি মেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানিক জিজ্ঞাসাবাদ করতে চেয়ে একাধিকবার তলব করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। ইডি সূত্রে খবর, ওইদিন নির্ধারিত সময়ের পরে ইডির অফিসে হাজিরা দেন পলাশিপাড়ার বিধায়ক। এরপর তাঁকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অবশেষে রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করতে পারে ইডি।

উল্লেখ্য এর আগে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাত থেকে গ্রেফতারি এড়াতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। ১০ অক্টোবর পর্যন্ত মানিককে সিবিআই গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিকে ১০ তারিখে মানিককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ইডির তরফে। আর এদিন জিজ্ঞাসাবাদ করার পর গভীর রাতে কার্যত মঙ্গলবার, ১১ তারিখে মানিককে গ্রেফতার করল ইডি। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক কর্তাকে গ্রেফতার করেছে ইডি। গত জুলাই মাসে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়ি-সহ মোট ১৪ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। গোয়েন্দাদের দাবি, সেই সময় মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি এবং সিডি বাজেয়াপ্ত করা হয়।

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে