বেহালার প্রোমোটিং ব্যবসায়ী জয় কামদারকে আটক করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি : সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তথা ব্যবসায়ী জয় কামদারকে আটক করল ইডি। আর্থিক তছরূপ মামলায় ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জয় কামদারকে আটক করে CGO কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে ইডি। রবিবার সকালে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়িতেই ছিলেন জয় কামদার। সেখানে সকাল থেকে তল্লাশি চালানোর পরে অবশেষে তাঁকে আটক করে CGO কমপ্লেক্সের দিকে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা। 

রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি এক প্রমোটিং ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। এদিন জোড়া তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এদিন ভোর ৪টে নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হন ইডি আধিকারিকরা। তাঁদের মধ্যে একটি দল বেহালায় জয় কামদারের বাড়িতে হানা দেয়। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। 

জয় কামদারের বাড়িতে হানা দিয়ে প্রথমেই বাড়ির ভিতরে ঢুকতে পারেননি ইডি আধিকারিকরা। জয়ের বাড়ির সামনে বেশ কিছুক্ষণ তাঁদের অপেক্ষা করতে হয়। অভিযোগ, বার বার ডাকাডাকি সত্ত্বেও বাড়ির দরজা খুলছিলেন না কেউ। অনেকক্ষণ পরে দরজা খোলা হয়। তার পরেই ইডি আধিকারিকেরা ভিতরে প্রবেশ করে। বাইরে ছিল কেন্দ্রীয়বাহিনী। বেশকিছুক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পরে তাঁকে আটক করা হয়। বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা। জয় কামদারকে নিয়ে সিজিও কমপ্লেক্সের দিকে যাচ্ছেন তাঁরা। সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জয় মূলত প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল। তাঁকে একাধিকবার তলব করা হলেও হাজির হননি তিনি। এবার তাঁকে আটক করল ইডি।  

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান