সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই অ্যাকশন মুডে ইডি। চিটফান্ড প্রতারণা সংক্রান্ত মামলার তদন্তে শহর ও সংলগ্ন এলাকায় একসঙ্গে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সূত্রের খবর, মোট ছয়টি জায়গায় চলছে এই অভিযান।  

তল্লাশির শুরুতেই নারকেলডাঙায় এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয় ইডির একটি দল। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম আব্দুর জব্বর মোল্লা। তদন্তকারীদের সূত্রে দাবি, তাঁর মাধ্যমে চিটফান্ডের টাকা সংগ্রহ করে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছিল। পাশাপাশি নেতাজি নগরেও এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। তিনি অভিযুক্ত ব্যবসায়ীর ঘনিষ্ঠ বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। ইডির সন্দেহ, চিটফান্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থের একটি অংশ ঘুরপথে সাদা করার চেষ্টা হয়েছিল।

আরও পড়ুন: অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

তদন্তকারীদের সূত্র অনুযায়ী, এই মামলায় এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ECR তৈরির পরই তল্লাশি অভিযানে নামে ইডি। অভিযোগের সূত্র ধরে আর্থিক লেনদেন এবং টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছিল, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের দাবি, চিটফান্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ নির্মাণ ব্যবসায় ঢোকানো হয়েছিল। সেই টাকায় নির্মাণ সংস্থার মাধ্যমে একাধিক প্রকল্প তৈরি করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এপিএম নামে একটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা ব্যক্তিদের বাড়িতেও এ দিন তল্লাশি চলছে। নারকেলডাঙা ও নেতাজি নগর ছাড়াও রবীন্দ্র সরোবর-সহ কলকাতার আরও কয়েকটি এলাকায় ইডির অভিযান চলছে বলে খবর।

 

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল