আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডেনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিনিধি:ভারত-শ্রীলঙ্কা একদিনের মাচের আগে ইডেন গার্ডেন স্টেডিয়াম পরিদর্শন করলেন সিপি।সঙ্গে সি এ বি (CAB) সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি। ছিলেন লালবাজারের (Lalbazar) সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।ম্যাচের আগে নিরাপত্তার ব্যবস্থার খুঁটিনাটি খুঁটিয়ে দেখলেন তিনি। ৬ বছর পর ইডেন গার্ডেনে (Eden Garden) হচ্ছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।

আগামী ১২জানুয়ারি দ্বিতীয় একদিনের ম্যাচ ইডেনে। গোটা ইডেন মাঠ ঘুরে নিশ্চিদ্র  নিরাপত্তা ব্যবস্থা কিভাবে বলবৎ করা হবে তা নিয়ে অফিসারদের সঙ্গে আলোচনা করেন কলকাতার পুলিশ কমিশনার (CP) ।এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার বলেন, মোট ১৫ জন সিনিয়র অফিসারের পাশাপাশি ,৩৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং প্রচুর পুলিশ ফোর্স গোটা ইডেন গার্ডেনকে ঘিরে থাকবে।

শুধু তাই নয় ট্রাফিকেরও আলাদা পুলিশি ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা পুলিশ নির্বিঘ্নে ইডেনে ম্যাচ করতে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। একদিকে বাবুঘাট থেকে গঙ্গাসাগরে যাওয়ার যাত্রীদের ভিড়, অপরদিকে বৃহস্পতিবার ইডেনে একদিনের ভারত ও শ্রীলংকার ক্রিকেট ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, কয়েক শো পুলিশ রাস্তায় নামছে।মধ্যপ্রদেশ (Madhyapradesh) থেকে জঙ্গিদের মাথা ধরা পরা প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনিত কুমার গোয়েল (Binit Kumar Goyel) জানান, অবশ্যই এটা কলকাতা পুলিশের একটা বড় সাফল্য। ধৃত জঙ্গিকে ট্রানজিট রিমান্ডে কলকাতাতে এনে আরো তথ্য জানার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি রাতের শহরে পুলিশের নজরদারি বাড়াতে এবং মদ্যপ গাড়িচালকদের রুখতে অতিরিক্ত ৫০ টি মোটরসাইকেল পেট্রোলিং কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল।

Published by:

Share Link:

More Releted News:

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ