সোমবার মন্ত্রিসভার বৈঠকের আগে শিক্ষা দফতরের বৈঠক ডাকলেন ব্রাত্য

রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে সোমবার দুপুর তিনটেয়। মন্ত্রিসভার সেই বৈঠকের আগেই শিক্ষা দফতরের জরুরি বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে সোমবার দুপুর তিনটেয়। মন্ত্রিসভার সেই বৈঠকের আগেই শিক্ষা দফতরের জরুরি বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী মন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, সোমবার দুপুর ১টা নাগাদ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। এই বৈঠকে এসএসসি নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে জল্পনা তৈরি হয়েছে।

আগামী সোমবার দুপুর তিনটেয় রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষাদফতরে বৈঠক ডেকে এসএসসি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, সোমবার দুপুর ১টা নাগাদ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।  পাশাপাশি স্কুল শিক্ষা দফতরের সচিব স্তরের আধিকারিকরাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও ওই বৈঠকে থাকতে পারেন। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিধি প্রস্তুত করা হয়ে গিয়েছে। এসএসসি’র মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য সরকার।

এসএসসি নিয়োগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫০০ দিন অতিক্রান্ত করেছে গত বৃহস্পতিবার। শুক্রবার আন্দোলনকারী এসএসসিব চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মুখ শহিদুল্লাহ জানিয়েচ্ছিলেন ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী ৮ অগস্ট চাকরিপ্রার্থীদের সঙ্গে আবার বৈঠক করবেন শিক্ষামন্ত্রী, এমনটাই জানান শহিদুল্লাহ।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন