ইম্ফলের বদলে কলকাতায় জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান

জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। ইম্ফলে নামার বদলে ইন্ডিগোর ওই বিমানটি আচমকা কলকাতায় অবতরণ করে বুধবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। ইম্ফলে নামার বদলে কলকাতা বিমানবন্দরে এসে নামল ওই বিমানটি। ইন্ডিগোর ওই বিমানটি আচমকা কলকাতায় অবতরণ করে বুধবার।

ভারতের রাজধানী শহর দিল্লি থেকে ইন্ডিগোর বিমান 6E2615 ইম্ফল যাচ্ছিল। কিন্তু আবহাওয়া অনুকূল ছিল না। ফলে চিন্তার ভাঁজ পড়ে বিমানচালকের কপালে। এদিকে বিমানের জ্বালানিও প্রায় শেষের দিকে ছিল। শেষমেষ বড়সড় দূর্ঘটনা এড়াতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল ওই বিমান। সূত্রের খবর, ‘ ইন্ডিগোর ওই বিমানটিতে ১৪১ জন যাত্রী ছিল। ইম্ফলে নামার কথা থাকলেও ইম্ফল বিমানবন্দরে খারাপ আবওয়া বিমানের অবতরণে বাধা দেয়। অবতরণ করতে না পেরে মাঝ আকাশেই চক্কর কেটে ঘুরতে শুরু করে ইন্ডিগো বিমানটি। এদিকে বেশ খানিকক্ষণ চক্কর কাটার পর উড়ানের জ্বালানি প্রায় শেষ হয়ে আসে। ফলে জরুরিকালীন বিমানটিকে অবতরণ করা অপরিহার্য হয়ে ওঠে। আবহাওয়া খারাপ থাকায় ইম্ফলে অবতরণ করা সম্ভব হবে না বুঝতে পেরে বিমানচালক তড়িঘড়ি এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন। এরপরই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

উল্লেখ্য কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দরের মধ্যে ট্যাক্সি বে’তে একটি গর্তের মধ্যে পড়ে আটকে গিয়েছিল বিমানের চাকা। বিমানবন্দর থেকে বিমাকনটি ওড়ার আগেই এই বিপত্তি ঘটেছিল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে সে যাত্রায় রক্ষা মিলেছিল। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিমান যাত্রীরা। যদিও তরিঘড়ি তিনটি ট্রাক্টর আনিয়ে বিমানটিকে উদ্ধার করা সম্ভব হয়। ট্যাক্সি বে তে মেরামতির কাজ করা হয়। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই আবার বিপত্তি ঘটল বিমান পরিষেবায়।

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা, মুম্বইয়ের পাঁচতারা হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি নয়, আক্রোশের জেরে পঞ্চাশোর্ধ্ব গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’