চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করল ইডি, নির্বাচনের আগে ফের এজেন্সিরাজ

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে সব রাজনৈতিক দলই। আর এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। কদিন ধরেই শহরের নানা ব্যবসায়ী থেকে শুরু করে একাধিক সংস্থায় হানা দিয়েছেন ইডির অফিসাররা। আর এবার যেখানে নির্বাচনের একমাসও বাকি নেই তখন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসে প্রার্থী দেবাশিস কুমারকে তলব করল ইডি বলে খবর।

এদিকে বাংলায় এখন নির্বাচনী মরশুম। আর আবার সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় এবার তলব করা হল বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে। আর তারপরেই আজ, সোমবার সল্টলেকে ইডির দফতরে হাজিরা দেন তিনি। প্রায় একঘণ্টা সেখানে দেবাশিস কুমারকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি। ভোটের আগেই এই ইডির তলবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি হানা দেয়। ওই সংস্থার বিরুদ্ধে ইডির অভিযোগ, কলকাতা পুরসভার সাহায্য নিয়ে নানা জায়গায় জমি দখল করা এবং নির্মাণ প্রকল্প করা হয়েছে। আর দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ কাজ হয়েছে। ওই বেআইনি নির্মাণ কাজ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই অভিযানের ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। আজ, সোমবারই তাঁকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করারও প্রক্রিয়া চলছে। যদিও তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাতেই দেবাশিসকে তলব করা হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি সক্রিয়তা নিয়ে বাংলার রাজনীতি এখন বেশ উত্তপ্ত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও ইডি–সিবিআইয়ের অতি–সক্রিয়তা দেখেছিল রাজ্যবাসী। তখন অনেক নেতা–মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু নির্বাচন মিটে যেতেই জামিনে ছাড়া পেয়ে যান তাঁরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রতিবারই নির্বাচনের আগে এভাবে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তা শুরু হয়েছে। কিছুদিন আগেই আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালিয়েছিল। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‌এসব হচ্ছে অসহায়তার প্রমাণ। হেরে যাবে, তার আগে শেষ প্রচেষ্টা। নির্বাচনের আগে ইডি–সিবিআই–নির্বাচন কমিশন সবাইকে কাজে লাগাতে চাইছে।’‌

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ