যাদবপুরের নিরাপত্তায় প্রাক্তন সেনাকর্মীরা, উঠল প্রস্তাব

পড়ুয়া মৃত্যুর ঘটনার জেরে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যম্পাসের নিরাপত্তার খাতিরে প্রাক্তন সেনাকর্মীদের মোতায়েন করতে চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়ুয়া মৃত্যুর ঘটনার(Students Death Incident) পরে হস্টেলের নিরাপত্তার ওপরে জোর দিতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University) কর্তৃপক্ষ। সেই সূত্রেই তাঁদের কাছে প্রস্তাব জমা পড়েছে, ক্যাম্পাসে(Campus) প্রাক্তন সেনা কর্মীদের(Ex Army Man) নিরাপত্তার দায়িত্বে রাখা হোক। সেই প্রস্তাবের ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই ভাবনাচিন্তা করতে শুরু করেছেন বলেই জানা গিয়েছ। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসে প্রাক্তন সেনা কর্মীদের দিয়ে নজরদারি বা নিরাপত্তার দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে সহ উপাচার্য কাছে প্রস্তাব পাঠান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের একাংশ এই প্রস্তাব পাঠানোর কথা মেনে নিয়েছেন। তাঁদের দাবি, ছাত্র মৃত্যুর ঘটনার পরে নিরাপত্তা জোরদার করার কথা ভাবা হচ্ছে। এদিকে পড়ুয়া মৃত্যুর ঘটনায় যাদবপুরের রিপোর্টে তীব্র অসন্তুষ্ট ইউজিসি। ইউজিসি-র বিধি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তাঁরা।

আরও পড়ুন তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন স্বরূপনগরে, কাঠগড়ায় বাম-বিজেপি

যাদবপুর বিশ্ববিদ্যালইয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় সামনে চলে এসেছে বহিরাগত আনাগোনার ঘটনা। ক্যাম্পাসে বহিরাগতদের আটকাতে এর আগে একাধিক নির্দেশিকা জারি করা হলেও তা কার্যকর হয়নি। বহিরাগতরা কার্যত অনায়েসে ঢুকে পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তাছাড়া সন্ধ্যা হলেই নেশার আসর বসার অভিযোগ উঠেছে। ক্যাম্পাসে পড়ে থাকতে দেখা যায় বহু মদের বোতল। আধিকারিকদের একাংশের মতে, নিরাপত্তার অভাবেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই এ বিষয়ে নিরাপত্তা নিয়ে আর কোনও খামতি রাখতে চাইছে না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেননা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা UGC পড়ুয়া মৃত্যুর ঘটনায় রীতিমত ক্ষুব্ধ। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়া মৃত্যুর ঘটনায় যথাযথ পদক্ষেপ না করে তাহলে UGC যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ অর্থের পরিমাণে কাটছাঁট করতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন বিপজ্জনক ঘোষণার পরেও কেন ছিল ঝুঁকির বাস, প্রশ্ন পাথরিয়াঘাটায়

এদিকে UGC যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ১২ দঅহার এক প্রশ্নমালা পাঠিয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে, মৃত্যুর আগে পড়ুয়াকে কী পদ্ধতিতে হস্টেলের রুম বরাদ্দ করা হয়েছিল? অ্যান্টি র‍্যাগিংয়ের নম্বর, থানার নম্বর পড়ুয়াদের কী দেওয়া হয়েছিল? নতুন পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের তরফে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা কী হয়েছিল? হস্টেলে বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রদের সঙ্গে যোগাযোগের কোনও প্রতিনিধি ছিলেন? এই ধরনের ১২ দফায় প্রশ্নের জবাব চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল করা হয়েছে UGC’র তরফে। নতুন ছাত্রদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তরফে করা সার্ভে রিপোর্টও আগামী ২৪ ঘণ্টার মধ্যে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস