ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশ পরিচয় দিয়ে এক সিগারেট ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকার সিগারেট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় প্রতারিত ব্যবসায়ী বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী সাইকেলে বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট সরবরাহ করেন। সাইকেলের ক্যারিয়ারে একাধিক নামি ব্র্যান্ডের সিগারেট নিয়ে তিনি নিয়মিত ব্যবসা করেন। ঘটনার দিন সিগারেট পৌঁছে দিতে যাওয়ার সময় বাঁশদ্রোণীর একটি রাস্তায় এক ব্যক্তি তাঁর পথ আটকায়। নিজেকে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক বলে পরিচয় দিয়ে সিগারেট কেনার বিল ও নথি দেখতে চায়। আচরণে সন্দেহ হওয়ায় ব্যবসায়ী প্রশ্ন তুলতেই অভিযুক্ত তাঁকে ভয় দেখাতে শুরু করে। অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে মারধরও করে এবং বিলে পাইকারি বিক্রেতার স্ট্যাম্প এনে দেখাতে নির্দেশ দেয়। এরপর অভিযুক্ত নিজেই একটি রিকশা ডেকে ব্যবসায়ীকে হোলসেলারের কাছে পাঠিয়ে দেয়। আশ্বাস দেয়, ততক্ষণ সে সাইকেল ও মালপত্র পাহারা দেবে। ভয় পেয়ে ব্যবসায়ী নির্দেশ মতো স্ট্যাম্প আনতে যান।

আরও পড়ুন: মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

কিছুক্ষণ পরে ফিরে এসে তিনি দেখেন, সাইকেলটি আগের জায়গাতেই রয়েছে। কিন্তু ক্যারিয়ারে থাকা ৮৪ হাজার ৬৪৫ টাকার সিগারেট উধাও। সেই সঙ্গে উধাও হয়ে যায় নিজেকে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিটিও। তখনই ব্যবসায়ী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ পাওয়ার পর ঘত্নাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত আগে থেকেই ওই ব্যবসায়ীর গতিবিধির উপর নজর রাখছিল। পরিকল্পনা করেই পুলিশ সেজে এই প্রতারণা চালানো হয়েছে। অভিযুক্তের পরিচয় শনাক্ত করে সিগারেট উদ্ধার এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে