বউ বাজারে ফের একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে পথে স্থানীয়রা

মেট্রো রেলের কাজ চলাকালীন ফের ফাটল বউ বাজারে একাধিক বাড়িতে। বাড়িতে ফাটল ধরায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো রেলের কাজ চলাকালীন ফের ফাটল বউ বাজারে একাধিক বাড়িতে। বাড়িতে ফাটল ধরায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। শুক্রবার ভোরে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেট্রোর লাইনে ক্রস প্যাসেজে কাজ চলছিল। সেই কাজ চলাকালীন শুক্রবার ভোর ৩টে নাগাদ আচমকা জল বের হতে থাকে। আর তার জেরে মদন দত্ত লেনের ৮টি বাড়িতে ফাটল ধরে বলে জানান স্থানীয়রা। শুধু মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল নয়। ফাটল দেখা গিয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একাধিক বাড়িতেও। অন্যদিকে বহু বাড়িতে ফাটল ধরার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। মেট্রো রেলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। মেট্রোর অব্যবস্থাকেই দায়ী করেছেন ক্ষতিগ্রস্তরা।

উল্লেখ্য এর আগে ২০১৯ সালের ৩১ অগস্ট বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। ঘরছাড়া হয়েছিলেন বাসিন্দারা। ফের সেই স্মৃতি ফিরে এলো। নির্মাণ সংস্থা কেএমআরসিএল এই ঘটনা নিয়ে জানিয়েছে, মেট্রোর লাইনে ক্রস প্যাসেজে কাজ চলাকালীন সেখান থেকে জল বার হতে দেখেনে কর্মরত কর্মীরা৷ উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। যে বাড়িগুলিতে ফাটল ধরেছে সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার কাজ চলছে বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির জেরে আর কত বার এইভাবে নিজের বাড়ি ছেড়ে সরে যেতে হবে অন্যত্র? সেই প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?