ন্যাশনাল মেডিকেলের চিকি‍ৎসকদের কেরামতি, অস্থায়ী পেসমেকার বসিয়ে তরুণীর প্রসব

সন্তান যখন সাতমাসে পেটে, তখনই একদিন হঠাৎ অজ্ঞান হয়ে যান ২৬ বছরের ভাবী মা। তারপর থেকেই বারবার অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে শুরু করে তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তান যখন সাতমাসে পেটে, তখনই একদিন হঠাৎ অজ্ঞান হয়ে যান ২৬ বছরের ভাবী মা। তারপর থেকেই বারবার অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে শুরু করে তরুণীর। বিষয়টিকে গুরুত্ব দিতেই ইসিজিতে ধরা পড়ে মহিলার হার্ট ব্লক। যে কোনও সময় বিপদ হতে পারে। এমন পরিস্থিতিতে সন্তানের জন্ম দেওয়া তো দূরের কথা, প্রসূতিকে বাঁচানোই কঠিন হতে পারে। অগত্যা কী উপায়? এমন পরিস্থিতিতে বালুরঘাটের ভাবী মা মৌমিতা বর্মনকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই অস্থায়ী পেসমেকার বসিয়ে মৌমিতার অপারেশন করলেন চিকিৎসকরা। প্রসব চলাকালীন একবার ভাবী বা মৌমিতার নাড়ির গতি পঞ্চাশের নিচে নেমে গেলেও হাল ছাড়েননি মেডিকেল কলেজের চিকিৎসকরা।

রীতিমতো পেসমেকার বসিয়ে প্রযুক্তিবিদদের সঙ্গে প্রসব করাতে নামেন চিকিৎসকরা। তবে তাঁদের কঠিন প্রচেষ্টা বিফলে গেল না। অসাধ্য সাধন করলেন পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল চিকিৎসকরা। কথায় আছে না, ভগবানের দূত চিকিৎসক। সেটাই আরও একবার প্রমাণিত হল। ২ কেজি ৪০০ গ্রাম ওজনের সুস্থ সন্তানের জন্ম দিলেন মৌমিতা। এই বিষয়ে ন্যাশনাল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান পি কে বিশ্বাস জানালেন, এমন ঘটনা চিকিৎসাক্ষেত্রে অতি বিরল। মা ও সন্তান উভয়েই এখন ভাল আছেন। সূত্রের খবর, প্রথম গর্ভস্থ মৌমিতাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর তাঁকে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে।

সেখানে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, হার্টের অসুখের জন্যে যে কোনও সময়ে হার্ট ব্লকের কারণে তাঁর মৃত্যু হতে পারে। এরপর হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই তাঁর শরীরে অস্থায়ী পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসকেরা। ঠিক হয়, সে ভাবে পেসমেকার বসিয়ে প্রসব করলে সন্তান এবং মা দুজনেই ভাল থাকবেন, সেইমতো মৌমিতার শরীরে অস্থায়ী পেসমেকার বসানোর দুদিন পরেই প্রসব করা হয়। এবং সুস্থ সন্তানের জন্ম দেন মৌমিতা। যদিও সম্পূর্ন নিখরচায় মৌমিতার এই অপারেশনটি করা হয়। বেসরকারি হাসপাতালের এই অপারেশন টি করা হলে খরচ পড়ত ৫ থেকে ৭ লাখ টাকা।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও