চেতলায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে মেয়র ফিরহাদ

আগুনের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে তিনটি ঝুপড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার চেতলার লকগেট সংলগ্ন বস্তিতে। বুধবার সকাল ১০টা ১০ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে তিনটি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলের তিনটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ১০ নাগাদ চেতলার লক গেটের হনুমান মন্দিরের কাছে বস্তিতে আগুন লাগে। প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে, ক্রমে তা আশেপাশের অন্য ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এই দৃশ্য দেখে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় একে একে দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয়দের দাবি, দমকল কর্মীরা আসার আগে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্তরা জানান, ঝুপড়ি ঘরের মধ্যে তকাঁদের খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল। আগুন লাগার ফলে সব পুড়ে গিয়েছে। এমনকি নথিপত্র যা ছিল তাও অগ্নিকাণ্ডের ফলে পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে কীভাবে এদিন আগুন লাগল তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে ফিরহাদ হাকিম জানান, তিনটে ঘর পুড়ে গিয়েছে। পাড়ার ছেলেরা তৎপরতার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মেয়র জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ পুরসভার তরফ থেকে দেখা হবে এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে পুরসভার তরফে।

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর