তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারাপীঠের পর এবার কলকাতার নিউ মার্কেটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফ্রী স্কুল স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল রাত প্রায় ২টো নাগাদ হোটেলটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ঘটনাস্থলে নামানো হয়। হোটেলের ভিতরে বেশ কয়েকজন অতিথি ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে হাসপাতাল বা প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি জানানো হয়নি। ধোঁয়ায় অসুস্থ আরও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান, হোটেলের একটি ঘরে এসি থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আরও চারটি ঘরে। আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়। কয়েকজন অতিথি প্রাণ বাঁচাতে ছাদে উঠে যান। উদ্ধার হওয়া ৯ জন ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং ধোঁয়ায় তাঁদের শ্বাসকষ্ট হয়ে অচৈতন্য হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে হোটেলটি ঘিরে রেখেছে পুলিশ। মালিকের এখনও কোনও সন্ধান মেলেনি। হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত ৯ জনের দেহ মর্গে রাখা হয়েছে। তাঁদের ময়নাতদন্ত করা হবে। আগুনের প্রকৃত কারণ এবং হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC