বিধাননগর স্টেশনে হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন-আতঙ্ক, ব্যস্ত সময়ে নাকাল যাত্রীরা

বিধাননগর স্টেশনে হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন আতঙ্ক। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। বিধাননগর স্টেশন ঢুকতেই লোকালে আগুন নজরে পড়ে। ঘটনাস্থলে দুটি ইঞ্জিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর স্টেশনে হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন আতঙ্ক। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। বিধাননগর স্টেশন ঢুকতেই লোকালে আগুন নজরে পড়ে। ঘটনাস্থলে দুটি ইঞ্জিন। ব্রেকের গণ্ডগোল থেকেই আগুন লেগেছে বলে দাবি রেলের।ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে আগুন-আতঙ্কে। হাবড়া-শিয়ালদহ লোকাল দিয়ে আগুন বের হতে শুরু করলে হৈচৈ পড়ে যায়। এমনিতেই শিয়ালদহের পর রাজ্যের অন্যতম ব্যস্ততম স্টেশন বিধাননগর।প্রতিদিন প্রায় হাজার হাজার যাত্রী এখান দিয়ে যাতায়াত করেন। বেশিরভাগ অফিসও বিধাননগর সল্টলেক চত্বরে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলি এই ঘটনাটি ঘটে বিধানসভা স্টেশনে।

যেখান দিয়ে শুধু মেইন লাইনের নয়, কর্ড লাইনেরও একাধিক লোকাল ট্রেন পাশ হয়। তাই আচমকা ট্রেনে আগুন লাগার খবর মিলতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কর্মব্যস্ত স্টেশন চত্বরে বহু মানুষ বিকেল হতেই অফিস ছুটিতে বাড়ি ফেরেন। যে ভিড় দেখা যায় রাত ১০ টা পর্যন্ত। সেই কর্মব্যস্ত বিকেলেই বিধাননগর আচমকা লোকালে আগুন লেগে যাওয়ায় তড়িঘড়ি রেল কর্তৃপক্ষ দৌড়ে আসেন। প্রাথমিকভাবে অনুমান, ব্রেকের গণ্ডগোলের কারণেই আগুন লেগেছে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে দিয়েছে চারপাশ। তিন নম্বর প্ল্যাটফর্মে গাড়িটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘটনায় দমকলের দুইটি ইঞ্জিন রয়েছে। দমকলকর্মী আগুন নেভানোর কাজ করছে। এবং ঠিক কোথা থেকে আগুন লাগল তা খুঁজে বের করার চেষ্টা করছে।

এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরেই কলকাতায় একাধিক আগুন লাগার ঘটনা ঘটেছে। গত মাসে হাসনাবাদ-শিয়ালদহ শাখার ট্রেনেও আচমকা আগুন-আতঙ্কের ঘটনা ঘটেছিল। যাত্রীদের চিৎকার শুনে ট্রেন থামিয়ে দেন চালক। আধ ঘণ্টার বেশি সময় স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়েছিল। অনেকে ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। বেলিয়াঘাট স্টেশন ছাড়ার পরেই তাঁরা ট্রেনে ধোঁয়া দেখতে পেয়েছিলেন যাত্রীরা। পরে আগুন দেখা যায়। তাঁদের চিৎকার শুনে চালক ট্রেন থামাতে বাধ্য হন। পরে শোনা যায়, দু’টি কামরার সংযোগস্থলে কোনও যান্ত্রিক ত্রুটির কারণে আগুন দেখা গিয়েছিল ট্রেনে। আবারও আজ বিকেলে একই ঘটনা ঘটল। এ নিয়ে রেল কর্তৃপক্ষ এখনও নির্বিকার। বারবার ট্রেনে আগুন লাগা নিয়ে রেলের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে।

হলান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর