বাজল ফায়ার অ্যালার্ম , দমদমে জরুরি অবতরণ বিমানের

এই ঘটনাটি ইন্ডিগোর ৬ই ২৫১৩ বিমানের। ওই বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগুন লাগার বিপদবার্তা সত্যি নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানে (FLIGHT) আগুন আতঙ্ক। দিল্লি থেকে কলকাতাগামী একটি বিমানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা গিয়েছে,আচমকাই বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। তারপরেই করা হয় জরুরি অবতরণ। এয়ারপোর্ট সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা সুরক্ষিত।

রবিবার বিমানে ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই জররি ভিত্তিতে অবতরণের জন্য পাইলটরা আবেদন জানান কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। কলকাতা বিমানবন্দরের দমকল বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল। তবে নির্বিঘ্নেই হয়েছে অবতরণ। প্রয়োজন পড়েনি দমকলের।

এই ঘটনাটি ইন্ডিগোর ৬ই ২৫১৩ বিমানের। ওই বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগুন লাগার বিপদবার্তা সত্যি নয়। কোনও যান্ত্রিক ত্রুটির জন্য ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।  কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন