ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শুরুতেই কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে ভয়াবহ পথদুর্ঘটনা। আহত পুলকারে থাকা তিন স্কুল পড়ুয়া ও গাড়ির চালক। আহত চার জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেড রোডের দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি জেএন আইল্যান্ডের কাছে পার্ক স্ট্রিটমুখী পুলকারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই প্রবল ছিল যে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার সময় পুলকারে ৮ থেকে ১০ জন স্কুল পড়ুয়া ছিল। তাদের মধ্যে তিন জন আহত হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে দু’জনের চোট তুলনামূলকভাবে সামান্য হলেও এক পড়ুয়ার মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার মাথা ফেটে যাওয়ায় কয়েকটি সেলাই করতে হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন পুলকারের চালকও। তাঁর হাতে গুরুতর চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে

আরও পড়ুনঃ মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রাইভেট গাড়িটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গতিতে চলছিল। তবে অতিরিক্ত গতি, সিগন্যাল অমান্য করা নাকি অন্য কোনও কারণ এই দুর্ঘটনার জন্য দায়ী, তা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়