যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার মহিলা

ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে শনিবার বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম ইচ্ছা সিনহা দাস৷ তাঁর স্বামী পুলিশ আধিকারিক ছিলেন। ২০১৯ সালে সোনারপুরে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর৷ ইচ্ছা সিনহা দাস নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করেন। সম্প্রতি সংবাদমাধ্যমের এক কর্মীকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পারচেজ ম্যানেজার পদে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে ৬ লাখ টাকা নেয়। কিন্তু চাকরি হয়নি। অবশেষে প্রতারিত ওই সংবাদকর্মী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ইচ্ছা সিনহাকে গ্রেফতার করে। জানা গিয়েছে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক পরিচয় নয়, কখনও কখনও পরিস্থিতুই বুঝে নিজেকে আইপিএস অফিসার বলেও পরিচয় দিতেন অভিযুক্ত৷

ধৃতকে শনিবার বারুইপুর আদালতে পেশ করে পুলিশ। তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷  প্রসঙ্গত এর আগেও ওই মহিলা একাধিক প্রতারণামূলক কাজ করেছে বলে অভিযোগ। মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করেও লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন