শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে পড়ুয়ারা থাকলেও সময় মতো আসছেন না শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা। তাই পঠন-পাঠন উঠছে শিকেয়। এমনই ভূরি ভূরি অভিযোগ বহুবার সামনে এসেছে। এমনটাও দেখা গিয়েছে, সময়মতো স্কুলে শিক্ষক না আসায় বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। সেই লেট রোগ সাড়াতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর। শুধুই পড়ুয়া নয়, এবার রাজ্যের স্কুলগুলিতে চালু হতে চলেছে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক, সমস্ত স্তরের স্কুলেই এই ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে শিক্ষা দফতরের। নির্দিষ্ট অ্যাপে ফেস রেকগনিশন পদ্ধতিতে হাজিরা দিতে হবে শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের। আজ, শনিবার এমনটাই জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

আরও পডুন: মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

স্কুলে পড়ুয়াদের হাজিরার বিষয়ে কড়াকড়ি করতে বায়োমেট্রিক অ্যাপ আনার কথা আগেই ঘোষণা করেছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এবার তিনি জানিয়েছেন, শুধুই পড়ুয়া নয়, সেই আওতায় পড়বেন শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। সবাইকে অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে শিক্ষা দফতরের। আলাদা করে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দেওয়ার পরিবর্তে নিজেদের মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করেই উপস্থিতি নথিভুক্ত করবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পড়ুয়াদের ক্ষেত্রে মুখের ছবি শনাক্তকরণের মাধ্যমে হাজিরা নেওয়া হবে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে এই নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে।

এদিন স্কুলে বদলি সংক্রান্ত বিষয়ে মন্ত্রী জানিয়েছেন ‘বদলির ক্ষেত্রে সর্বাগ্রে গুরুত্ব পাবে পড়ুয়াদের স্বার্থ। কোনও সিদ্ধান্তের ফলে যদি পড়াশোনা বা পড়ুয়াদের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তা হলে সেই বিষয়টিকে দ্বিতীয় অগ্রাধিকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা