১ এপ্রিল থেকে অচল ৯ লক্ষ সরকারি গাড়ি

১ এপ্রিল থেকে অচল হয়ে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির হাতে থাকা প্রায় ৯ লক্ষ গাড়ি। এই গাড়িগুলি আর রাস্তায় নামানো যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই কেন্দ্র সরকার ও দেশের রাজ্য সরকারের হাতে থাকা ১৫ বছরের বেশি পুরাতন প্রায় ৯ লক্ষ গাড়ি অচল হতে বসেছে। কেননা ওই সব গাড়ি ৩১ মার্চের পরে আর কোনও ভাবেই রাস্তায় নামবে না। বায়ুদূষণ(Air Pollution) রোধ করতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি(Nitin Gadkari) জানিয়েছেন, কেন্দ্র সরকারের নীতিতে কোনও বদল ঘটছে না। ১৫ বছর বা তার বেশি বয়সী কোনও গাড়ির রেজিস্ট্রেশন রিনিউ তো আর করা যাবেই না, এমনকি মিলবে না পরিবেশের ছাড়পত্রও। দূষণ ছড়ানো গাড়িগুলি রাস্তা থেকে তুলে দিতে ২০২১ সালে স্ক্র্যাপ নীতি চালু করেছে কেন্দ্র। আপাতত সরকারি গাড়ির ওপর এই নীতি লাগু হচ্ছে। আগামী দিনে বেসরকারি গাড়ির ক্ষেত্রেও এই একই নীতি লাগু হবে। এমনকি সেই তালিকায় ব্যক্তিগত মালিকানাধীন গাড়িও থাকবে।

আরও পড়ুন বাংলার ১৫০০ গ্রাম ‘উন্মুক্ত শৌচমুক্ত’, রিপোর্ট কেন্দ্রের

উল্লেখ্য, পরিবেশবিদ সুভাষ দত্তের দায়ের করা এক মামলার জেরে জাতীয় পরিবেশ আদালত(National Green Tribunal) ১৫ বছরের পুরাতন সব গাড়ি বাতিল করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার(West Bengal State Government) সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়। সেই মামলাতেই দেশের শীর্ষ আদালত বিএস থ্রি থেকে বিএস সিক্স গাড়িতে পরিণত করার মতো নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। সেই সঙ্গে ওই পরিবেশবিদকেও নোটিস পাঠানোর নির্দেশ দেয়। সেই মামলার চূড়ান্ত রায় এখনও দেয়নি দেশের শীর্ষ আদালত। গত বছর জুলাই মাসে জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল রায় দিয়েছিল যে, পরিবেশ দূষণ এড়াতে আগামী ছ’মাসের মধ্যে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করতে হবে। আর এর জেরেই বাংলার বুকে গণপরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। কিন্তু এখন সুপ্রিম কোর্টের মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিবেশ আদালতের রায় কার্যকর হবে না।

আরও পড়ুন কেন ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে, সামনে এল তথ্য

বাংলার বুকে গণপরিবহণের ক্ষেত্রে বড় মাধ্যমই হল বেসরকারি বাস পরিষেবা। গত জুলাই মাসে জাতীয় পরিবেশ আদালত যে রায় দিয়েছিল তাতে করে এই সব বেসরকারি বাসগুলির একটা বড় অংশকেই বসিয়ে দিতে হত জানুয়ারি মাসের মধ্যে। কিন্তু সেক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষকে শুধু যে হয়রানির শিকার হতে হতো তাই নয়, অর্থনৈতিক ভাবেও তাঁদের বড়সড় ধাক্কা খেতে হত। কিন্তু এখন দেশের শীর্শ আদালত সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ায় এখনই ১৫ বছরের পুরাতন গাড়ি বাতিল হচ্ছে না বাংলার বুকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কওল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে এবং আগামী দিনে এই বেঞ্চেই মামলাটির শুনানি চলবে। কিন্তু গাদকারি যা জানিয়েছেন তার জেরে রাজ্যের বেসরকারি গণপরিহণের সঙ্গে জড়িত সকলেরই নতুন করে উদ্বেগ শুরু হয়েছে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!