কলকাতার আনার পথেই মৃত্যু ! গুলেন বারি সিনড্রোমে প্রাণ হারালেন হুগলির বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার রাজ্যে গুলেন বারি সিনড্রোম আতঙ্ক। এবার  এই স্নায়ু রোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল গুড়াপের এক ব্যাক্তির। কলকাতার হাসপাতালে তিনি  প্রাণ হারান । নিহত ব্যক্তি হলেন ৪৮ বছরের সতীনাথ লোহার। এই নিয়ে গুলেন বারি সিনড্রোমে প্রাণ হারালেন তিনজন ।

 পরিবারের তরফ থেকে জানান হয়েছে, ব্যক্তিটির এক সপ্তাহ আগে ডায়েরিয়া হয়।‌ তখন নিজেরা ওষুধ কিনে খান। ডায়রিয়া ঠিক হয়ে যাবার একদিন পর থেকেই তার হাত পা ঠিকঠাক কাজ করছিল না। তাই প্রথমে ভর্তি করা হয় ধনিয়াখালি গ্ৰামীন হাসপাতালে । আর সেখান থেকেই রেফার করা হয় কলকাতায় । হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি।  

ধনিয়াখালি গ্ৰামীন হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন , সতীনাথ বাবুর  দুটো হাত, পা পড়ে গিয়েছিল। ঠোঁট একদিকে বেঁকে গিয়েছিল, ঘাড় সোজা করতে পারছিলেন না। তাই পরিবারকে বলা হয়েছিল  তাঁকে কলকাতায় নিয়ে আসার কথা  ।  আর সেখানে গিয়েই প্রাণ হারান তিনি । বলা বাহুল্য , গত ২৮ জানুয়ারি গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিল  বারাসতের  দ্বাদশ  শ্রেণীর ছাত্র অরিত্র মণ্ডল  । এরপর প্রাণ হারান জগদ্দলের ১০ বছরের যুবক । আর এবার মৃত্যু হল ৪৮ বছরের এক ব্যক্তির । গুলেন বারি সিনড্রোমে পর পর তিনজনের মৃত্যুতে রাজ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ