ভুল চিকিৎসার বলি, বেসরকারি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের

Share:

 

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালের গাফিলতিতে মৃত্যু করোনা রোগীর। স্বাস্থ্য কমিশনে দায়ের হয়েছিল অভিযোগ। যার ভিত্তিতে শুক্রবার শুনানিতে অভিযুক্ত হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করল কমিশন। তপসিয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল এক মহিলা। কিন্তু তাঁর ভুল চিকিৎসা করা হয়। যার ফলে মৃত্যু হয়। ট্যাংরার বাসিন্দা ওই মহিলার সেই সময় ডান হাতে থ্রম্বোসিস ছিল যা পরিণত হয় গ্যাংরিনে। এদিকে করোনাও বাড়বাড়ন্ত হয়ে যায়। তাই পরিবারের তরফে ওই হাসপাতাল থেকে ছাড়িয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া হয়। ট্যাংরার ওই বাসিন্দার সেখানেই মৃত্যু হয়।

তারপরেই তপসিয়ার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে নালিশ ঠুকে দেন পরিবারের লোকজনেরা। যার ভিত্তিতে আজ সেই মামলার শুনানি ছিল কমিশনে। যেখানে পরিবারের লোকজন ও বেসিরকারি হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিল। সেখানেই কমিশনের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত প্রাণে বেঁচে গেলেও তাঁর ডান হাতটা কেটে বাদ দিতে হত। তাই ওই হাসপাতালকে দিতে হবে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ। চিকিৎসার বিল বাবদ রোগী পরিবারের থেকে নেওয়া ২ লক্ষ ৯০ হাজার ফেরত দিতে হবে। যদিও শুনানিতে নিজেদের ভুল স্বীকার করে বেসরকারি হাসপাতাল ও তাঁদের তরফে কিছুটা কাটছাঁট করার অনুরোধ করা হয়। তখনই ৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন।

জানা গিয়েছে বেসরকারি হাসপাতালকে ১০ দিনের সময় দিয়েছে স্বাস্থ্য কমিশন। যদি ১০ দিনের মধ্যে পুরো টাকা না দিতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ তাহলে ৫ লক্ষ ৯০ হাজার টাকা দিতে হবে তখন কোনও ছাড় বা সময়সীমা থাকবে না। তবে একসঙ্গে না হলেও ধাপে ধাপে দিতে পারবে ক্ষতিপূরণ। সেক্ষেত্রে কোনও একটি কিস্তি মিস করলে অতিরিক্ত ৮ শতাংশ টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ