আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়তি বিল নেওয়ার অভিযোগ, সাত হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসার নামে বাড়তি বিল করায় রাজ্যের সাত হাসপাতালকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। ভুয়ো চিকিৎসা ও বাড়তি বিল ধার্য করার জন্য কমিশনের কাছে সাত হাসপাতালের বিরুদ্ধে নালিশ জমা পড়ে। যার ভিত্তিতে তদন্ত শুরু করে স্বাস্থ্য কমিশন। তাই তদন্ত শেষে সাত বেসরকারি হাসপাতালকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। যাদবপুরের কেপিসি, টালিগঞ্জের আরোগ্য নার্সিংহোম, সল্টলেকের ডামা হাসপাতাল, সেবা হাসপাতাল, ভবানীপুরের মাইক্রোল্যাব, উত্তরপাড়ার উইকেয়ার নার্সিংহোমের জরিমানা করা হয়েছে।

রাজ্যে চিকিৎসার নামে ব্যবসা কিংবা ভুল চিকিৎসার জন্য ভুক্ত হয়ে আমজনতাকে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশেই তৈরি হয় স্বাস্থ্য কমিশন। তারপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে একাধিক তদন্ত করে শাস্তি দিয়েছে কমিশন। সেই তালিকায় আরও সাত হাসপাতালের নাম জুড়ল বলাই যায়। এর মধ্যে ভুল চিকিৎসার জন্য যাদবপুরের কেপিসি হাসপাতালের নাম বারবার এসেছে। এর আগে রাজ্যের স্বাস্থ্য কমিশনের বিধি না মেনে অতিরিক্ত বিল করার জন্য আমরি হাসপাতালকে ৩টি মামলায় আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। অন্যদিকে চিকিৎসায় গাফিলতির কারণে আরও দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছিল।

বঙ্গে স্বাস্থ্য কমিশন প্রতারিত রোগীদের তরফে অভিযোগ পেলেই ঘটনার তদন্ত করে। আর সেই তদন্তের ভিত্তিতে কাঠগড়ায় থাকা হাসপাতাল গুলিকে জরিমানা করে।

Published by:

Share Link:

More Releted News:

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

গরমে আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্যে ইলেক্ট্রোলাইট ও ‘আইস ট্রিট’-এর বাড়তি ব্যবস্থা

‘হোয়াটসঅ্যাপ কমিশন’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকির অভিযোগ উড়িয়ে কটাক্ষ তৃণমূলের

গড়িয়াতে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী, পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ