এখন সুস্থ দমকলমন্ত্রী, বিশ্রাম প্রয়োজন কিছুদিন

খবর, রাত ৩ টে নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ, বাড়িতে থেকে কয়েকদিন বিশ্রাম নিক মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন সুস্থ রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু (SUJIT BASU)। শরীর খারাপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গত শনিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। তবে আজ, রবিবারেই ছাড়া হবে তাঁকে। পেটের সমস্যায় অসুস্থ বোধ করছিলেন বলে জানা গিয়েছে।

শনিবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন সুজিত বসু। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে শুরু করে। এরপর গভীর রাতে মন্ত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুরু হয়েছিল চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তিনি সুস্থ। আজ, রবিবারেই ছেড়ে দেওয়া হবে মন্ত্রীকে। তবে খবর লেখা পর্যন্ত ছাড়া হয়েছে কি না, তা জানা যায়নি।

খবর, রাত ৩ টে নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ, বাড়িতে থেকে কয়েকদিন বিশ্রাম নিক মন্ত্রী। রবিবার সকাল থেকেই তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছিলেন, বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, তাঁকে ভর্তি করা হয়েছিল ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।

গত ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী। চলতি বছরেও করোনা আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী। ছিলেন হোম আইসোলেশনে। জানা গিয়েছে, শনিবার দুপুরে খাওয়ার পরেও সুস্থ ছিলেন মন্ত্রী। তারপর সন্ধ্যা থেকে পেটের সমস্যায় ভুগছিলেন মন্ত্রী। বাড়িতে স্বাভাবিক খাওয়াদাওয়া করলেও কমেনি সমস্যা। শনিবার রাতে সমস্যা বাড়তেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। দেওয়া হয়েছে ওষুধ। মন্ত্রী সুস্থ জেনে, দুশ্চিন্তা কমেছে মন্ত্রীর পরিবার ও তৃণমূল, মন্ত্রী শিবিরে।

খ্যাতনামা দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের