জানেন অঙ্কিতাকে কত টাকা ফেরত দিতে হবে! জেনে নিন

শুক্রবার বিচারপতি নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারীকে ফেরত দিতে হবে স্কুলের শিক্ষিকা হিসেবে আয় করা সমস্ত টাকা। বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জানেন অঙ্কিতাকে কত টাকা ফেরত দিতে হবে? অঙ্কিতা মানে অঙ্কিতা অধিকারীকে। তিনি শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক। দেওয়া হয়েছে ৪১ মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশ। কিন্তু টাকার পরিমাণটা কত? জেনে নিন।

শুক্রবার বিচারপতি (Judge) অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারীকে ফেরত দিতে হবে স্কুলের শিক্ষিকা হিসেবে আয় করা সমস্ত টাকা। সেই সঙ্গে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন। সেই টাকা ১ বা ২ মাসের নয় টানা ৪১ মাসের। নেহাত কম নয় সেই টাকার পরিমাণ। গত ২০১৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। বেতনের বেসিক ছিল ১৫ হাজার ৯৬০ টাকা। ১৫ শতাংশ এইচআরএ। মেডিক্যালে বরাদ্দ ছিল ৩ শতাংশ। মোট বেতন ছিল ৩৮ হাজার ৬০৪ টাকা। ১ বছরে তাঁর বেতন বেড়ে হয়েছিল ৪৯ হাজার ৪৯০ টাকা। মানে টানা ৪১ মাসের বেতন মিলিয়ে সেই টাকার পরিমাণ ২০ লক্ষ ২৯ হাজার টাকা। সেই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ২ টি কিস্তিতে। রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেওয়া অঙ্কিতার প্রতি বিচারকের নির্দেশ আগামী ৭ জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয় কিস্তি মিটিয়ে দিতে হবে আগামী ৭ জুলাইয়ের মধ্যে। কলকাতা হাইকোর্টের (High Court) রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারকের নির্দেশ, আর স্কুল (School) চত্বরে ঢুকতে পারবেন না, তিনি বা তাঁর প্রতিনিধি।  নিজেকে সহকারী শিক্ষিকা (Teacher) হিসেবেও পরিচয় দিতে পারবেন না তিনি।

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

বিয়ের পর সন্তানদের ইসলামিক শিক্ষা দিয়েছিলেন শর্মিলা ঠাকুর, বড় তথ্য ফাঁস করলেন কন্যা সাবা

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ