রবিবারে মিলবে না হাওড়া-এসপ্লানেড মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী শুক্রবার থেকে যাত্রীদের জন্য খুলে যাচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড মেট্রো পরিষেবা। ইতিমধ্যে এই মেট্রো রুটে সময়সূচি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সপ্তাহের অন্যান্য দিন পরিষেবা মিললেও রবিবার এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে এই শুক্রবারই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে যাত্রীদের জন্য।

মেট্রোর তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড রুটে চলবে মেট্রো। হাওড়া ময়দান ও এসপ্লানেড থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অন্যদিকে এই রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। হাওড়া ময়দান ও এসপ্লানেড থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে রবিবার এই রুটে কোনও মেট্রো চলবে না। অন্যদিকে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু হয়ে যাচ্ছে যাত্রীদের জন্য। শুক্রবার ৮টা ৪৫ মিনিট থেকে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে কবি সুভাষ থেকে রুবি রুটে।

ইতিমধ্যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। তবে এই রুটের একটি অংশ হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। এখন সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত রুটে প্রতি রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকে। এবার হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা রবিবার বন্ধ থাকবে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের