স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

ছেলে অভিষেকের অভিযোগ, কাঁকুড়গাছির রাস্তার ওপরেই তাঁর মা বেবি বাকুলির ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় উত্তম। কোপানো হয় গলার ডানদিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন (MURDER) করল প্রৌঢ়। অভিযুক্ত উত্তম বাকুলি। তারপরে নিজেও বিষ খায় অভিযুক্ত। মৃতার নাম বেবি বাকুলি। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কাঁকুড়গাছির ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (POLICE)।

মৃতার ছেলে অভিষেক বাকুলি। তিনি বাবার বিরুদ্ধে অভিযোগ (FIR) দায়ের করেছেন থানায়। এদিকে, স্ত্রীকে খুনের পর নিজে বিষ (POISON) খেয়ে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে উত্তম। অভিষেকের অভিযোগ, সোমবার রাতে কাঁকুড়গাছির রাস্তার ওপরেই বেবি বাকুলির ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় উত্তম। কোপানো হয় গলার ডানদিকে। এরপরেই রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বেবি। জানা গিয়েছে, সেই খবর যায় ফুলবাগান থানার পুলিশের কাছে। বছর পঞ্চাশের মহিলাকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই মহিলার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় এসে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। রাতেই এই জঘন্য অপরাধ করে থানায় আসে অভিযুক্ত। পুলিশকে জানায়, স্ত্রীকে কুপিয়ে খুন করেছে অভিযুক্ত। তারপর নিজে বিষ খেয়েছে। তা শুনে চাঞ্চল্য দেখা যায় কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং কর্মীদের মধ্যে। এরপর দ্রুত উত্তম বাকুলিকে নিয়ে পুলিশ যায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে উত্তম চিকিৎসাধীন। জানা গিয়েছে, অভিযুক্তের বয়স ৫৬ বছর। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে। তারপর পেশ করা হবে আদালতে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। দুজনেই দুজনকে সন্দেহ করতেন।

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী