বাড়ল চাপ, এবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে জেরা করতে চাইল আয়কর দফতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। এই আবহে আরও চাপ বাড়ল অর্পিতার। কারণ, এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইল  আয়কর দফতরের আধিকারিকরা। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করতে চান তদন্তকারীরা।

কী কারণে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করবে আয়কর দফতরের আধিকারিকরা? জানা গিয়েছে, ২০২২ সালে তাঁর বাড়ি থেকে যে টাকার পাহাড় পাওয়া গিয়েছিল তার উৎস কী ? কেন বাড়িতে এত টাকা রাখা ছিল? এইসব প্রশ্ন করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল জেরা করবে অর্পিতাকে। বলা বাহুল্য , ২০২২ সালে টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা। পাশাপাশি বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসন থেকে উদ্ধার হয়েছিল ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও কোটি কোটি টাকা মুল্যের সোনার গয়না বাজেয়াপ্ত করে ইডির আধিকারিকরা।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি। আর এই তদন্ত করতে গিয়েই উঠে এসেছে একের পর এক তথ্য। সামনে এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিপুল সম্পত্তি। এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মোট ১৩৫ কোটি টাকার নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।    

‘অনশন ভাঙুন’, সোনম ওয়াংচুককে কাতর আর্জি সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের