মোদির তথ্যচিত্র প্রদর্শনে বাধার ঘটনায় উত্তপ্ত প্রেসিডেন্সি, যাদবপুরে দ্বিতীয় দিনেও স্ক্রিনিং

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ এই তথ্যচিত্র দেখাচ্ছে আইসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি তথ্যচিত্র নিয়ে ধুন্ধুমার। ‘ইন্ডিয়া: দা মোদি কোয়েশ্চন’ (INDIA: THE MODI QUESTION) তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তাল হয়েছিল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। কেরলের তিরুঅনন্তপুরমেও ছড়িয়েছিল উত্তেজনা। এই তথ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নিয়েছিল এসএফআই এবং আইসা ছাত্র সংগঠন। তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্র চালানোর পরেই হয়ে যায় ‘পাওয়ার কাট’। আর তাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়।  

এসএফআই-এর উদ্যোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জেনারেল কমনরুমে স্ক্রিনিং চলছিল। তবে ৩০ মিনিট পরেই হঠাৎ ‘পাওয়ার কাট’ হয়ে যায়। এমনই হয়েছিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়। অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল। শুক্রবার প্রেসিডেন্সিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরেই উত্তাল হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্ত্বর। বামপন্থী স্লোগান ঝাড় তুলল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে পাওয়ার কাট করা হয়েছে। বেশ কিছুক্ষণ পরে আবারও বিদ্যুৎ এলে তথ্যচিত্রের পরবর্তী অংশ থেকে দেখানোর উদ্যোগ নেওয়া হয়। 

অন্যদিকে, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এই তথ্যচিত্র দেখিয়েছে। প্রথমদিনে প্রদর্শনী সম্পন্ন হয়েছে নির্বিঘ্নেই। তারপরে আজকেও আইসা এই তথ্যচিত্র দেখাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪ নম্বর গেটের কাছে। খবর লেখা পর্যন্ত কোনও ব্যাঘাতের ঘটনা ঘটেনি।  আইসা জানিয়েছে, তথ্যচিত্র দেখছেন পড়ুয়া ও সাধারণ মানুষ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ডকুমেন্টরি প্রদর্শনীর জন্য বিভিন্ন ক্যাম্পাসে যাওয়া হবে। 

আজকের দিনে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে এই তথ্যচিত্র দেখানোর উদ্যোগ নিয়েছিল এনএসইউআই, মুসলিম শিক্ষার্থী এবং ভীম আর্মি ছাত্র সংগঠন। তবে তা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন পড়ুয়ারা। শুরু হয় ধরপাকড়। উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। সূত্রের খবর, অন্তত ২৪ পড়ুয়াকে আটক করা হয়েছে। 

তথ্যচিত্র প্রদর্শনের জন্য দিল্লি পুলিশ সম্প্রতি ৪ জনকে আটক করেছিল। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের একই কারণে আটক করা হয়। প্রদর্শনী আটকাতে পাথর পর্যন্ত ছোঁড়া হয়েছিল। প্রসঙ্গত, আজ আম্বেদকর বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানোর কথা বলা হয়েছিল। 

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী