অর্পিতাকে নাকি নির্বাচনে টিকিট পেতে দেননি জ্যোতিপ্রিয়!

Share:

নিজস্বপ্রতিনিধিঃ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই উঠে এসেছে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের প্রসঙ্গ। ধৃত বাকিবুর রহমানের প্রযোজিত সিনেমায় অভিনয় করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অভিনেত্রী বান্ধবী। এবার জানা যাচ্ছে, অর্পিতাকে ভোটের রাজনীতিতে আনতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।  তবে ভোটের টিকিট পাওয়ায় জল ঢেলে দেন জ্যোতিপ্রিয় এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার একটি পুরসভা থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ। ২০২২ সালে কামারহাটি পুরসভার একটি ওয়ার্ড থেকে অর্পিতাকে প্রার্থী করতে চান তৃণমূলের তৎকালীন মহাসচিব। কামারহাটি পুরসভার ভোটারও হয়েছিলেন। তবে সেখানে থাকতেননা তিনি। জানতে পেরেছিলেন জ্যোতিপ্রিয়। ফলে শেষ পর্যন্ত সফল হননি “অপা”। পুরভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত হতেই বালু জানতে পারেন, কামারহাটির  পুরসভার ২২ নং ওয়ার্ডে স্থানীয় নেতৃত্বকে এক অভিনেত্রীর কথা বলেছেন পার্থ। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন।  সেইসময় পুরভোটের মত স্থানীয় নির্বাচনে ‘বহিরাগত’ প্রার্থী থাকলে  অভ্যন্তরীণ বিরোধ তৈরি হতে পারে। জানান শীর্ষ নেতৃত্বকে। দলের একাংশ নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিতে পারে। শেষঅবধি কামারহাটির প্রার্থীতালিকা ঘোষণা হতে দেখা যায় অর্পিতার নাম নেই।

উল্লেখ্য, বর্তমানে রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে রয়েছেন। তাঁর গ্রেফতার হতেই পার্থ ঘনিষ্ঠ ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের নাম সামনে এসেছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের