কানমারি অ্যাকাডেমির পাশে থাকার অঙ্গীকার ক্রীড়ামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের সুদূর সন্দেশখালির কানমারি সোশ্যাল কেয়ার ফুটবল অ্যাকাডেমির ৫০ জন মহিলা ফুটবলারদের হাতে ফুটবল কিটস তুলে দেওয়া হল। মঙ্গলবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(Calcutta Sports Journalist Club) তাঁবুতে এক অনুষ্ঠানে ক্রীড়া সরঞ্জাম তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন অ্যাকাডেমির টিডি দীপেন্দু বিশ্বাস। তিনি ছোট ছোট ফুটবলারদের নিয়ে একটি ক্লাসও করেন। দিয়েছেন জরুরি টিপস।

এখন থেকে নতুন নাম হবে ‘ব্যানিয়ান ট্রি কানমারি সোশ্যাল কেয়ার ফুটবল অ্যাকাডেমি।’ ক্রীড়ামন্ত্রী সহ বাকি অতিথিদের হাতে উন্মোচন হয় অ্যাকাডেমির নতুন জার্সির। ক্রীড়ামন্ত্রী(Sports Minister) বলেন, ‘কানমারিতে ফুটবল খেলার জন্য একটি যোগ্য মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে। সেই সঙ্গে কলকাতায় এসে যাতে থাকতে পারে মেয়েরা, এখানে অনুশীলন করার সঙ্গে শারীরিক পরীক্ষাও করে নিতে পারে, তার জন্যও সব রকম সাহায্য করবে ক্রীড়ামন্ত্রক।’ এমন উদ্যোগের জন্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।

প্রাক্তন আইএফএ(IFA) সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। সিএসজেসি প্রেসিডেন্ট সুভেন রাহা বলেছেন, ‘সাহায্য সব সময়েই থাকবে। কিন্তু কানমারি অ্যাকাডেমিকেও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। ভালো করে খেলতে হবে। ভবিষ্যৎ গড়ে তুলতে হবে ফুটবলের মাধ্যমে।’ ব্যানিটান ট্রি কর্ণধার প্রবীর রায় চৌধুরীর কথাতেও আশ্বাসের সঙ্গে প্রত্যয়, ‘যাবতীয় সাহায্য সব সময়েই থাকবে। তোমরা শুধু ভালো করে ফুটবল খেলে যাও। একদিন সবাই যাতে তোমাদের নিয়ে গর্ব করতে পারে।’ এদিন সকালে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোর পক্ষ থেকে একটি শরীর পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। কানমারির মেয়েদের প্রেসার, সুগারের সঙ্গে ইসিজিও পরীক্ষা করা হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা