কসবাকাণ্ড : নির্যাতিতা ও অভিযুক্তদের পোশাক ও নমুনা সংগ্রহ, মা-বাবার গোপন জবানবন্দি চেয়ে আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি :  কসবাকাণ্ডে অভিযুক্তদের ও নির্যাতিতার ডিএনএ নিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার দিন কারা কার কলেজে উপস্থিত ছিলেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। যাঁরা বিকেল ৪টে থেকে সন্ধ্যা পর্যন্ত যাঁরা কলেজে ছিল তাদের এক তালিকা তৈরি করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে ওই দিন যাঁদের দেখা গিয়েছে, যাঁরা হাজির ছিলেন, সকলকে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।  পুলিশ সূত্রের খবর ধৃতদের কল রেকর্ড চাওয়া হয়েছে। ক্যাম্পাসের ভিতরের আগের ছবি আগেই নিয়ে যাওয়া হয়েছিল। এবার ক্যাম্পাসের বাইরের ছবিও সংগ্রহ করা হয়েছে।   নির্যাতিতা ও ধৃতদের ডিএনএ এবং পোশাক গ্রহণ করে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কাছে তথ্য এসেছে,গণধর্ষণের ভিডিও ক্লোজড গ্রুপে শেয়ার করেছিল অভিযুক্ত মনোজিৎ। অভিযুক্ত মনোজিতের অত্যাচারে কলেজ ছেড়েছিলেন এক ছাত্রী, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন তদন্তকারীরা।

তদন্তপ্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। গণধর্ষণের ঘটনায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য পৌঁছেছে। সেখানে দেখা গিয়েছে, নির্যাতিতাকে কলেজ গেট থেকে বের হতে বাধা দেওয়া হচ্ছে। তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার বয়ান মিলে গিয়েছে। পুলিশের কাছে তথ্য এসেছে,গণধর্ষণের ভিডিও ক্লোজড গ্রুপে শেয়ার করেছিল অভিযুক্ত মনোজিৎ। অভিযুক্ত মনোজিতের অত্যাচারে কলেজ ছেড়েছিলেন এক ছাত্রী, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন তদন্তকারীরা। অন্যদিকে নির্যাতিতার মা-বাবার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ। তারজন্য আবেদন জানিয়েছে আদালতে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ভেতরে ঢোকার অনুমতি জাতীয় মহিলা কমিশনকে। কোথাও ভিডিওগ্রাফি করা যাবে না এই শর্তেই ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সেই মতো সিল করা জায়গা ঘুরে দেখেন জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্যরা।

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?