Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাশীপুরের বাড়িতে আবারও ফাটল, খতিয়ে দেখতে ঘটনাস্থলে ডেপুটি মেয়র

উপস্থিত হয়ে এলাকা ঘুরে বাড়িগুলির ফাটল খতিয়ে দেখেছে পুরসভার বিশেষ প্রতিনিধি দল। সূত্রের খবর, নতুন করে বেশ কিছু বাড়িতে দেখা গিয়েছে ফাটল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বউবাজারে বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছিল। এলাকাবাসীরা তা নিয়ে নাকাল। তাঁদের পাশে দাঁড়িয়েছে কলকাতা পুরসভা। তারপরেও সম্প্রতি ফাটল দেখা গিয়েছে কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। কাশীপুরের (KASHIPUR) রতনবাবু ঘাট সংলগ্ন এলাকার বেশ কয়েকটি বাড়িতে দেখা দিয়েছে ফাটল। মাটির তলায় ধস নামার কারণেই এই বিপত্তি। পুরসভার অনুমান ছিলই, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই ওই এলাকার ৫৫ জন বাসিন্দাকে স্থানীয় স্কুলে আশ্রয় দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ১০ বাই ১০ ফুটের ধস মেরামতের চেষ্টা করা হয়েছিল। তবে ধস গভীর হচ্ছে ক্রমশ। আগে প্রায় ১১ টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। বুধবার আবারও নতুন করে দেখা যায় ফাটল। ঘটনাস্থল পরিদর্শনে পুরসভার ডেপুটি মেয়র (DEPUTY MAYOR) অতীন ঘোষ।

কাশীপুরের রতনবাবু ঘাট সংলগ্ন এলাকায় ফাটল সমস্যা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক তথা কলকাতা পুরসভার (KOLKATA MUNICIPALITY)  ডেপুটি মেয়র অতীন ঘোষ। উপস্থিত হয়ে এলাকা ঘুরে বাড়িগুলির ফাটল খতিয়ে দেখেছে পুরসভার বিশেষ প্রতিনিধি দল। সূত্রের খবর, নতুন করে বেশ কিছু বাড়িতে দেখা গিয়েছে ফাটল। তা খতিয়ে দেখতেই ঘটনাস্থলে উপস্থিত হ্যেছেন পুরসভার আধিকারিকরা।

এদিন পুরসভার ডেপুটি মেয়র পুর আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলেই আলোচনা করেন। কী ভাবে সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই হয় আলোচনা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ওই এলাকার সমস্যা শুধু বাড়িতে ফাটল ধরাই নয়। বসে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। পুরসভা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে গঙ্গা তীরবর্তী বাড়ি গুলি। মনে করা হচ্ছে, গঙ্গার জল কোনও ভাবে পাইপলাইনের ফাটল বা ছিদ্র দিয়ে ঢোকার জন্যই মাতীর স্তর দুর্বল হয়ে পড়ছে।  

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের