দুর্গাপুজোয় ৫দিনে আইন ভাঙার অপরাধে শহরে গ্রেফতার ৩৪৮ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় রেকর্ড পরিমাণ ভিড় সামলাতে চতুর্থী থেকে রাস্তায় নেমেছে কলকাতা পুলিশ। গোটা শহর জুড়ে যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সজাগ রয়েছে কলকাতা পুলিশ রাস্তায় ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারেও উৎসবের দিনগুলিতে সতর্ক কলকাতা পুলিশ(Kolkata Police)। এর মাঝে আইন ভাঙার অপরাধে চতুর্থী(Chaturthi) থেকে অষ্টমীর(Astami) রাত পর্যন্ত ৫ দিনে মোট ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ মোট শহরে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৬২৮৪ টি মামলা রুজু করেছে।

এর মধ্যে মোটরসাইকেলে তিনজন যাত্রী থাকার অপরাধে মোট এক হাজার ২৪০ টি, হেলমেট না পরার অপরাধে ৩২৩১ টি এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অপরাধে ৫৬৮ টি , মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ৫০৪ টি এবং অন্যান্য ট্রাফিক আইন ভাঙার অপরাধে ৭৪১ টি মামলা রুজু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। দর্শনার্থীদের সুবিধার জন্য এই বছর কলকাতা পুলিশ ‘পুজো বন্ধু’ নামে একটি অ্যাপ চালু করেছে।

ওই অ্যাপের(App) মাধ্যমে বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে যাওয়ার নির্দেশিকা, ম্যাপ, জরুরি পরিষেবা নম্বর সব রয়েছে সেখানে। বিভিন্ন এলাকায় ওষুধের দোকান নিকটবর্তী মেট্রো স্টেশন পার্কিংয়ের জায়গা সেইসব তথ্য ওই অ্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কলকাতার বিভিন্ন পয়েন্টে কিওক্স তৈরি করা হয়েছে। কোন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বেশি হলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। অষ্টমীর বিকেলে অতিরিক্ত ভিড়ের দরুন বন্ধ করে দেওয়া হয়েছিল ত্রিধারার থিম নৃত্য।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল