৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি:  নেপালের ভয়াবহ হড়পা বান আঘাত হানার পর থেকেই নিখোঁজ কলকাতার বাসিন্দা রিনা বন্দ্যোপাধ্যায়। পরিবারের দাবি, বিপর্যয়ের পর তাঁর সঙ্গে আর কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। কলকাতার খানপুর রোডের বাসিন্দা রিনার খোঁজ না মেলায় গভীর উদ্বেগে পরিবার।  

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ অগস্ট মিথিলা এক্সপ্রেসে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন রিনা। তাঁর মূল গন্তব্য ছিল কৈলাস-মানসরোবর। নেপালে পৌঁছনোর পর প্রথম দিন কয়েকটি পর্যটনস্থল ঘোরেন তাঁরা। এরপর ২২ অগস্ট মানসরোবরের উদ্দেশে রওনা দেয় দলটি। আগামী ৭ সেপ্টেম্বর তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। তবে তার আগেই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। রিনার বোন গুঞ্জা মুখোপাধ্যায় জানিয়েছেন, কলকাতার একটি পর্যটন সংস্থার উদ্যোগে মোট ৩২ জনের একটি দল নেপালে গিয়েছিল। সেই দলেরই সদস্য ছিলেন রিনা। কিন্তু নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে পরিবারকে জানানো হয়েছে।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

 নেপালে নিখোঁজ বাংলার বাসিন্দাদের উদ্ধারের জন্য নেপাল সরকারের সঙ্গে যোগাযোগের সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। খোলা হয়েছে কন্ট্রোল রুম।  পরিস্থিতির উপর নজর রাখতে বুধবার (২৬ অগস্ট) রাত থেকেই নবান্নে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সাহায্যের জন্য দুটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে—033-2479 3311 এবং  9147890181। রিনার পরিবার এখন একটাই আশায় যে কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপন হোক।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার