অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

Share:

নিজস্ব প্রতিনিধি:  জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিয়ে পাকিস্তানে  অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। সেই অভিযানের সময়ের একটি বড় তথ্য সামনে এনেছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। যা রীতিমত চমকে দেওয়ার মত।  তিনি জানিয়েছেন সেই অভিযান চলাকালীন ভারতের অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থান জানতে পাকিস্তান ভারতে গুপ্তচর ও ‘স্লিপার সেল’ সক্রিয় করেছিল। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্বে ছিলেন।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর এই  দাবি করেন।  এয়ার মার্শালের বক্তব্য অনুযায়ী, সংঘর্ষের সময় পাকিস্তানের যুদ্ধবিমান ভারতের সীমান্তের প্রায় ২০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারেনি। কারণ, S-400 পাকিস্তানের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছিল। এই প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় মোতায়েন রয়েছে, তা জানতে পাকিস্তান বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহের চেষ্টা করে। এমনকি উপগ্রহের সাহায্য নেওয়ার পাশাপাশি ভারতে থাকা গুপ্তচর ও স্লিপার সেলকেও কাজে লাগানো হয়েছিল। তবে পাকিস্তান কোন দেশগুলির সাহায্য নিয়েছিল সেই নাম তিনি উল্লেখ করেননি। প্রাক্তন বায়ুসেনা কর্তা আরও দাবি করেছেন, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের একাধিক গ্রাউন্ড-বেসড রাডার এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার ধ্বংস করেছিল। অপারেশন সিঁদুরে ভারতীয় মহিলা ফাইটার পাইলটদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও জানিয়েছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল। তাঁর দাবি, মহিলা পাইলটরা একাধিক কমব্যাট মিশনে অংশ নিয়েছিলেন। বলেছেন, ‘কোনও বিধিনিষেধ ছিল না। কীভাবে যুদ্ধ করতে হবে, সেই সিদ্ধান্ত সেনাবাহিনীর ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল।’ 

আরও পড়ুন: পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার? 

ভারতের ‘সুদর্শন চক্র’ হিসেবে পরিচিত S-400 অত্যাধুনিক রাডার ও ইন্টারসেপশন প্রযুক্তির মাধ্যমে দূর থেকে আকাশপথের হুমকি শনাক্ত ও প্রতিহত করতে পারে।  ভারত-রাশিয়ার মধ্যে ২০১৮ সালে পাঁচটি S-400 সিস্টেম নিয়ে চুক্তি হয়েছিল। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছে এবং চতুর্থ স্কোয়াড্রন চলতি বছরের জুনে ভারতের হাতে এসেছে।

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব