২৪ ঘন্টা তল্লাশি চালানোর পর গ্রেফতার কুন্তল ঘোষ

এর আগে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিল কুন্তলকে

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ মামলায় এবার গ্রেফতার রাজ্যের শাসকদলের যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। দীর্ঘ প্রায় ২৪ ঘন্টা ধরে তাঁর দুই ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। 

শুক্রবার সকাল থেকে হুগলির যুব নেতা কুন্তল ঘোষের নিউটাউনের চিনার পার্কের দুই ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর যুক্ত থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। শুক্রবার তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে অবশেষে শনিবার গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। কুন্তল ঘোষ বলাগড় ব্লকের শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের ধাওয়াপাড়ার বাসিন্দা। ইডি সূত্রের খবর, শনিবার তাঁকে গ্রেফতারের পর প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তারপর নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে। শনিবার আদালতে তোলা হতে পারে কুন্তলকে। আদালতে তুলে যুব নেতাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। প্রায় ২৪ ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে তাঁর বিএড কলেজ সংক্রান্ত একাধিক নথি পত্র পেয়েছেন ইডি আধিকারিকরা, পাশাপাশি তাঁর সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করেছে ইডি।

উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল গোয়েন্দাদের জেরার মুখে কুন্তলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন। তাপস মণ্ডল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, তাপস মণ্ডল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, বেআইনিভাবে শিক্ষক নিয়োগের জন্য ১৯ কোটি টাকা কুন্তলের কাছে পৌঁছেছে। তাপস মণ্ডল আরও দাবি করেছিল, মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন কুন্তল। বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান