মদন দত্ত লেনে ভাঙছে আশ্রয়, কুলদেবতাকে নিয়ে রাস্তায় মানুষ

বাড়ি থেকে বেরোনোর সময় কেউ সঙ্গে নিয়েছেন দরকারি নথিপত্রের ফাইল। ঘর ছাড়ার সময় কেউ সঙ্গে নিয়েছেন কুলদেবতার মূর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো রেলের কাজের জেরে বাড়িতে ফাটল ধরেছে, কোনওরকমে প্রাণ বাঁচাতে ঘড় ছেড়ে রাস্তায় নেমে এসেছেন মদন দত্ত লেনের বাসিন্দারা। বাড়ি থেকে বেরোনোর সময় কেউ সঙ্গে নিয়েছেন দরকারি নথিপত্রের ফাইল। ঘর ছাড়ার সময় কেউ সঙ্গে নিয়েছেন কুলদেবতার মূর্তি। আতঙ্ক, উদ্বেগ, ক্ষোভকে সঙ্গে নিয়ে শুক্রবার ভোর থেকে এখনও রাস্তায় বসে আছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। মেট্রো রেলের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা।

শুক্রবার ভোরে মেট্রো রেলের কাজ চলাকালীন কলকাতার বউ বাজার এলাকার মদন দত্ত লেনের প্রায় ১০টি বড়িতে ফাটল ধরে। ফাটল ধরে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একাধিক বাড়িতে। ইতিমধ্যে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। শুক্রবার ভোরে কাজ চলাকালীন জল ঢুকে এই বিপর্যয় ঘটে। ঘটনার পর মেট্রো প্রকল্প নির্মাণকারী সংস্থার তরফে লোকজন ঘটনাস্থলে গেলেও এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সবাইকে নিরাপদ জায়গায় ফেরানো সম্ভব হয়নি। অন্যদিকে ঘটনার পর এলাকায় যান স্থানীয় কাউন্সিলর বিশ্বরুপ দে। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদই ঘটনাস্থলে পৌঁছন বিশ্বরুপ দে। গোটা ঘটনা নিয়ে তিনি মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এদিন কাউন্সিলর বলেন, ‘মানুষের সঙ্গে গিনিপিগের মতো ব্যবহার করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কে দায়িত্ব নেবে এই মানুষদের? শুধুমাত্র মেট্রো কর্তৃপক্ষের জন্য বউ বাজার স্ট্রিট ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে লিখিত বয়ান চেয়েছি।’

প্রসঙ্গত মেট্রোর কাজ চলাকালীন ২০১৯ সালের ৩১ অগস্ট বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। ঘরছাড়া হয়েছিলেন বহু বাসিন্দা। ফের সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এলো শুক্রবার ভোরে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১