১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

মানবশিশুর শরীরে লেজ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সফল অস্ত্রোপচারের মাধ্যমে ১৩ বছরের কিশোরের শরীর থেকে সেই লেজ আলাদা করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবশিশুর শরীরে লেজ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সফল অস্ত্রোপচারের মাধ্যমে ১৩ বছরের কিশোরের শরীর থেকে সেই লেজ আলাদা করা হল। রীতিমতো অসাধ্য সাধন করলেন কলকাতার SSKM হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসার ভাষায় একে বলা হয় সিউডো টেইল। যদিও মাঝে মধ্যেই দু একটা অতিরিক্ত অঙ্গ বা ল্যাজ নিয়ে জন্মগ্রহণ করে মানব শিশু। কেউ কেউ দুটি মুখ নিয়েও জন্মগ্রহণ করেন।

এই ধরনের অঙ্গ বাদ দেওয়ার বিষয়টা দু-এক ক্ষেত্রে দেখা গেলেও অনেকেই অপারেশন করে অতিরিক্ত অঙ্গ বাদ দেন না। তবে এখনও পর্যন্ত পৃথিবীতে যে কটি এই ধরনের অস্ত্রোপচার হয়েছে, তার মধ্যে এটিই সবথেকে দীর্ঘ লেজ ছিল, যেটি কেটে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মানব দেহে এই লেজ হয় দুই ধরনের। একটি হর ট্রু হিউম্যান টেইল, অন্যটি সিউডো টেইল। বছর তেরোর কিশো রের লাম্বো-সাক্রাল রিজিয়নে দেখা গিয়েছিল ওই ২৩ সেন্টিমিটারের সিউডো টেইল। তাঁকে এসএসকে এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা কর চিকিৎসকেরা জানান, তাঁর চর্বির টিউমার হয়েছে। এমআরআই করে দেখা যায়, মেরুদন্ডের সঙ্গে যুক্ত নয় টিউমারটি।

এরপরেই ডাক্তাররা তাঁর বাড়তি অঙ্গটি যেতে ফেলতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এই বিষয়ে এসএসকেএমের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চিকিৎসক সব্যসাচী বক্সির জানিয়েছেন, কিশোরের অস্ত্রোপচার সফল হয়েছে। এটাই পৃথিবীতে অপারেশন করে বাদ দেওয়া লেজের সবথেকে দীর্ঘতম। এর আগে মহারাষ্ট্রে এক যুবকের শরীরে মিলেছিল ল্যাজ। যার দৈর্ঘ্য ছিল ১৮ সেন্টিমিটার। নাগপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর লেজ বাদ দেওয়া হয়।

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল