‘ঈদ মোবারক’, রাজ্যবাসীকে ঈদ শুভেচ্ছা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সংযমের মাস রমজান শেষে আজ বৃহস্পতিবার গোটা রাজ্যে খুশির ঈদে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়। প্রিয় ঈদ-উল-ফিতর উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে নমাজ আদায়ে ভিড় করেছেন আট থেকে আশি বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বীরা। আর খুশির ঈদ উপলক্ষে বুধবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাতে ফেসবুকে এক পোস্টে ওই শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। ঈদল-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করি খুশির ঈদ সকলের জীবনে বয়ে আনুক  সুখ, শান্তি ও সমৃদ্ধি।’ প্রতি বছরই ঈদের নমাজ উপলক্ষে রেড রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী। এ বছরও তার ব্যতিক্রম ঘটছে না। ওই অনুষ্ঠান থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে পারেন তিনি। তাছাড়া মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন। তাছাড়া পার্কসার্কাসে রিজওয়ানুর রহমানের মায়ের সঙ্গে দেখা করেও ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। 

অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঈদ উপলক্ষে রাজ্যের সংবেদনশীল এলাকায় যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ নজরদারি চালানোর জন্য বিভিন্ন জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। সামনেই যেহেতু লোকসভা ভোট তাই কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক অশান্তি পালিয়ে রাজ্য প্রশাসনকে বিপাকে ফেলার চেষ্টা চালাতে পারে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। প্রয়োজনে ধর্মীয় স্থানগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্থ করারও নির্দেশ দেওয়া হয়েছে।  

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?