বাংলা-ই এখন দেশের IT হাব, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতার পালাবদলের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে ‘শিল্পবন্ধ্যার’ তকমা ঘুচিয়ে ‘শিল্পবান্ধব’ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা বিনিয়োগে আসছে। বুধবার (১৮ ডিসেম্বর) নিউটাউনের হাতিশালায় উদ্বোধন হল তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের। আর ওই ক্যাম্পাসের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ‘দেশের মধ্যে তথ্য-প্রযুক্তির শিল্পতালুক হিসাবে গড়ে উঠেছে বাংলা। এখানে প্রচুর দক্ষ কর্মী রয়েছে। প্রতিভার ক্ষেত্রে বাংলার বিকল্প নেই।’

নিউ টাউনের হাতিশালায় নতুন ক্যাম্পাসের জন্য ইনফোসিসকে ৫০ একর জমি দিয়েছে রাজ্য সরকার। ওই জমির মধ্যে ১৭ একর জুড়ে ক্যাম্পাস তৈরি করেছে নারায়ণমূর্তির সংস্থা। ধীরে ধীরে বাকি অংশেও কাজ শুরু হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এদিন ইনফোসিসের নয়া ক্যাম্পাস উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুধু ইনফোসিসের জন্য নয়, বাংলার জন্যও আজকের দিনটি ঐতিহাসিক। বাংলায় কেউ বিনিয়োগ করতে চাইলে রাজ্য সরকার তাঁকে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত। ১৩ বছরে বাংলায় কোনও কর্মদিবস নষ্ট হয়নি। সিলিকন ভ্যালিতে ২৭ হাজার কোটি বিনিয়োগ করা হয়েছে। বাংলার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি দেউচা পাচামিতে বিদ্যুতের কোনও সমস্যা হবে না।’

আগামী ফেব্রুয়ারিতে বসছে অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য দেশের শিল্প সংস্থার কর্ণধার ও প্রতিনিধিদেরও অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্‌ত্রী। তাঁর কথায়, ‘যখন আমরা ক্ষমতায় আসি তখন কিছু ছিল না। এখন একাধিক বিশ্বমানের আইটি সংস্থা এখানে রয়েছে। আমার অনেকদিনের ইচ্ছে ছিল ইনফোসিস এখানে আসুক। প্রতিভার দিক থেকে আমরা ভারতে ১ নম্বর।’ কলকাতায় সেমি কন্ডাকটার কারখানা গড়ার যে প্রস্তাব এসেছে তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ইনফোসিসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য-প্রযুক্তি সংস্থাকে ব্যবসা করার জন্য যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য এ দিন মঞ্চ থেকেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘এদের সবসময় সবরকম ভাবে সাহায্য করতে হবে, এটা যেন দেখা হয়।’

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের