তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সময়ে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাড়ি ছিল তৃণমূল কর্মীদের কাছে অবারিত দ্বার। মুখ্যমন্ত্রী হওয়ার পরে অবশ্য ‘বজ্র আঁটুনি’র কারণে সাধারণ তৃণমূল কর্মীরা সেই বাড়িতে অবাধ প্রবেশাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন। ক্ষমতা হারা মমতা বন্দ্যোপাধ্যায় ফের তাঁর কালীঘাটের বাড়ি খুলে দিচ্ছেন তৃণমূলের সাধারণ কর্মীদের জন্য। দলের দুর্দিনে জনসংযোগ বাড়াতে এবার কালীঘাটের বাড়িতেই ‘জনতার দরবার’ বসাচ্ছেন তিনি। শুধু দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গেই কথা বলবেন না, সাধারণ মানুষেরও সমস্যার কথা শুনবেন। দলকে ঘুরিয়ে দাঁড় করাতে কর্মীদের সঙ্গে ফের সরাসরি সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা।

রাজ্যে বিধানসভা ভোটের পরেই ভেঙে খানখান হয়েছে ১৫ বছর রাজ্যপাট সামলানো তৃণমূল কংগ্রেস। কার্যত তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে দল। লোকসভার ২০ সাংসদ দল ছেড়ে বেরিয়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া নামে এক অখ্যাত দলে নাম লিখিয়েছেন। ফিরহাদ হাকিম-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬০ বিধায়ক আলাদা গোষ্ঠী গড়ে বিধানসভার বিরোধী দলনেতার পদ দখল করেছেন। এমনকি গতকাল সোমবার নিউটাউনের এক অভিজাত হোটেলে বিক্ষুব্ধরা বিশেষ অধিবেশন ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে দলের চেয়ারম্যান পদে বসিয়েছেন বালির পরিবেশকর্মী তপন দত্তের খুনের মামলায় নাম জড়ানো অরূপ রায়কে। শুধু মমতাকে হটাননি ঋতব্রত-ফিরহাদ হাকিমরা, দল থেকে সাসপেন্ড করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

মমতার সঙ্গে রয়ে গিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়-মদন মিত্রের মতো দলের দীর্ঘদিনের সেনাপতিরা। দলছুট বিধায়ক ও সাংসদরা যাতে নিচুতলার তৃণমূল কর্মীদের মধ্যে গ্রহণযোগ্য হতে না পারেন তার জন্য এবার নয়া কৌশল নিয়েছেন মমতা। তিনি ঠিক করেছেন কালীঘাটের বাড়িতে প্রতিদিনই জনতার দরবার বসাবেন। প্রত্যেকদিন দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দলের নেতা, কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। কালীঘাটে দলনেত্রীর বাসভবন ছাড়াও ‘জনতার দরবার’ হবে তৃণমূলের পার্টি অফিসেও। সেখানে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গত শনিবারই ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠকে ‘জনতার দরবার’ চালুর কথা জানিয়েছেন মমতা। সেই সঙ্গে এও স্পষ্ট করে দিয়েছেন, যেহেতু ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ উঠেছে, তাই ওই সংস্থাকে আর সংগঠনের কাজে নাক গলাতে দেওয়া হবে না। দলের যে সব নেতা-কর্মী নিস্ক্রিয় হয়ে রযেছেন, তাদের গোঁসা ভাঙিয়ে ফের সক্রিয় করা হবে।

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের