Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাতৃদিবসে মায়েদের শুভেচ্ছা টুইট বঙ্গ জননী মমতার

আন্তর্জাতিক মাতৃ দিবসে সব মায়েদের টুইট করে শুভেচ্ছা জানালেন আপামর বঙ্গবাসীর মা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আন্তর্জাতিক মাতৃ দিবস(International Mothers Day)। সেই দিনেই সব মায়েদের টুইট(Tweet) করে শুভেচ্ছা জানালেন আপামর বঙ্গবাসীর মা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি তাঁর টুইটে লিখেছেন, ‘মাতৃদিবসে সব মাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মহীয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের দেবীদের মধ্যে, আমাদের দেশমাতৃকার মধ্যে, আমাদের বসুন্ধরা মায়ের মধ্যে। আমার নানা গানের মধ্যে, কবিতার মধ্যে আমি তাঁরই বন্দনা করেছি। আমার সামাজিক উচ্চারণেও তাঁরই অর্চনা করেছি।’ আসলে মা হল পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা এবং ভরসা। মায়ের মত আর কেউ হতেই পারে না। সেটাই যেন এদিন সবাইকে বুঝিয়ে দিলেন বাংলা ও বাংলার মানুষকে নিজের মাতৃত্বের আঁচলে আগলে রাখা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘মা’ শব্দটা খুব ছোট। কিন্তু তার ব্যাপ্তি ছড়িয়ে থাকে জীবনভর। যার মা নেই সেই বোঝে মা না থাকার জ্বালা, যন্ত্রণা। অনেকেই বলেন যার মা নেই জানবে তাঁর কেউ নেই। আসলে মা আমাদের জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি স্তরে, প্রতিটি পর্বে এমন ওতপ্রোত জড়িয়ে থাকে যে তাঁকে নিজেদের জীবন থেকে আলাদা করাই যায় না। এখনকার দিনে সবসময় মায়ের উপস্থিতি হয়তো তত সহজে অনুভূত হয় না, কিন্তু মায়ের সাময়িক অনুপস্থিত বুঝিয়ে দেয় সে না থাকলে সংসারের কী হাল হতে পারে। আমাদের কতটা বেহাল দশা হতে পারে। আসলে মায়ের আঁচল ধরেই আমাদের বড় হওয়া। মা মানে একটা নিরাপদ আশ্রয়, একটা অবলম্বন, একটা ভরসার জায়গা। বড় হয়ে গেলে তখন আমাদের জীবনে মায়ের উপস্থিতি আর অতটা জড়িয়ে থাকে না। ব্যস্ত জীবনে তখন মায়ের সঙ্গে হয়তো অল্পস্বল্পই কথাবার্তা হয়। কিন্তু আমাদের দিন শুরু হওয়া থেকে শেষ হওয়া সবতাই মায়ের সঙ্গেই জড়িয়ে থাকে।

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার