ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে বহুতলের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং একটি শিশু রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠছে হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই কলকাতার হোটেলের আগুনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের দমকলের।

মির্জা গালিব স্ট্রিটের ওই বহুতলে একাধিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। প্রায় প্রতিটি তলাতেই রয়েছে আলাদা হোটেল। অভিযোগ, ঘরগুলি অত্যন্ত সঙ্কীর্ণ। মঙ্গলবার রাতে তিনতলার একটি হোটেলে প্রথম আগুন লাগে। আগুনের তীব্রতা খুব বেশি না হলেও দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেল। ঘুমন্ত আবাসিকেরা আতঙ্কে বাইরে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু ধোঁয়ার কারণে পথ দেখতে পাচ্ছিলেন না তাঁরা। অভিযোগ, আগুন লাগার পর হোটেল কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থাও। বহুতলে ঢোকা ও বেরোনোর জন্য একটি মাত্র সঙ্কীর্ণ পথ ছিল। আপৎকালীন নির্গমন দ্বারও ছিল না বলে অভিযোগ। আবাসিকদের একাংশ বাধ্য হয়ে শৌচাগারে আশ্রয় নেন। জানলা ভেঙে বেরোনোর চেষ্টা করেন কেউ কেউ। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া আবাসিকদের উদ্ধার করেন। এক আবাসিক ইজাজ আহমেদ জানান, রাত ২টো ১৫ মিনিট নাগাদ দুই মহিলার চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। দরজা খুলতেই ঘরে ঢুকে পড়ে ধোঁয়া। সরু বারান্দাটিও ধোঁয়ায় ঢেকে গিয়েছিল বলে জানান তিনি। স্থানীয়দের অভিযোগ, হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা করার কথা বার বার বলা হলেও তা মানা হয়নি। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি।

আরও পড়ুনঃ হাজার মানুষের ভিড়ে মেলায় আচমকা দুর্ঘটনা, নাগরদোলায় উঠেই মর্মান্তিক পরিণতি ৫ জনের

এদিকে বিজেপি নেতা সন্তোষ পাঠকের অভিযোগ, আবাসিক ভবনকে বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। তাঁর দাবি, ঘরের সংখ্যা বাড়াতে পিলার কেটে ভবনের কাঠামো দুর্বল করা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। হোটেলগুলির অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা