ধর্মতলায় খাবার-দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ধর্মতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি খাবারের দোকানে হঠাৎ আগুন লেগেছে বলে খবর।  ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।  সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । ঘটনাস্থলে রয়েছে দমকলের পাঁচ থেকে ছয়টি  ইঞ্জিন । জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ । তবে স্বস্তির বিষয় এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন কোন হতাহতের খবর পাওয়া যায়নি । 

জানা গিয়েছে, নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে প্রথম  আগুন লেগেছিল। তবে ঘিঞ্জি এলাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । বলা বাহুল্য , সকালের দিকে অনেক দোকানই বন্ধ ধর্মতলায়। তাই কী করে আগুন লাগল তা এখন জানা যায়নি । এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

উল্লেখ্য, ধর্মতলা অত্যন্ত জনবহুল এলাকা।  তাই সেখানে আগুন লাগায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা  । তবে  শেষ পাওয়া খবর অনুসারে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে । আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে দমকল বাহিনী । বলা বাহুল্য, কয়েকদিন আগে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ।  পরপর শহরে আগুন লাগায় আতঙ্কিত  আমজনতারা।  

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে যুগ্মভাবে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা