খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান, হাহাকার ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বালিগঞ্জের পর খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন। রবিবার গভীর রাতে খিদিরপুর বাজারে আগুন লাগে। পুড়ে খাক পর পর দোকান গোডাউন। প্রায় ৬০০-র বেশি দোকান পুড়ে গিয়েছে। সর্বস্ব খুইয়ে হাহাকার ব্যবসায়ীদের। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সাত ঘন্টা পেরিয়েও পকেট ফায়ার রয়েছে একাধিক জায়গায়। সেই জায়গাগুলো খুঁজে বের করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০টি ইঞ্জিন।

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে খিদিরপুর বাজারের কয়েকটি দোকান। কালো ধোঁয়া দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলে দ্রুত খবর যায়। দমকল আসার আগেই আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। কিন্তু আগুন ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। স্থানীয় এবং ব্যবসায়ীদের অভিযোগ, সঠিক সময়ে আসেনি দমকল। প্রায় দেড়ঘণ্টা পর এসেছে দমকলের ইঞ্জিন। তখন বেশিরভাগই চলে গিয়েছে আগুনের গ্রাসে। বাজারের অধিকাংশ দোকানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা গিয়েছে। সোমবার সকালেই ঘটনাস্থলে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসুও। দমকলমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

সাত ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করে নিয়ন্ত্রণে আনা গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সোমবার সকালেও ওই বাজার সংলগ্ন এলাকায় পকেট ফায়ারের খোঁজে চলছে তল্লাশি। সেই পকেট ফায়ার খুঁজে সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ সঠিক সময়ে যদি দমকল আসত তাহলে আগুন ছড়াত না। ব্যবসায়ীদের আশঙ্কা কয়েক লক্ষ টাকার জিনিস পুড়ে গিয়েছে।

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC