স্ট্র্যান্ড রোডে কড়া নজরদারি, বন্ধ জনপ্রিয় মিলেনিয়াম পার্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভোটের আবহ যতই তীব্র হচ্ছে, ততই বাড়ছে প্রশাসনিক কড়াকড়ি। সেই প্রেক্ষিতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় ঘুরতে যাওয়ার জায়গা মিলেনিয়াম পার্ক। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে পার্ক সংলগ্ন শিপিং জেটিও, যা দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মিলেনিয়াম পার্কে (Millennium Park) ঠিক উল্টোদিকেই রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। গত কয়েকদিন ধরে সেখানে দফায় দফায় উত্তেজনা, বিক্ষোভ এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য জমায়েত এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই স্ট্র্যান্ড রোড-সহ আশপাশের এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা, অর্থাৎ পুরনো ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে ওই এলাকায় জমায়েত ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুক্রবার দুপুরে পার্কের ভিতরে থাকা সকল দর্শনার্থীদের বের করে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়।

শুধু পার্কই নয়, নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে শিপিং জেটিও। এর ফলে সমস্যায় পড়েছেন বহু অফিসযাত্রী ও নিত্যযাত্রী। বিশেষ করে যারা লঞ্চে করে হাওড়া-কলকাতা যাতায়াত করেন বা ট্রাফিক এড়াতে এই পথ বেছে নেন, তাঁদের ভোগান্তি বেড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি স্ট্র্যান্ড রোড এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সেই ঘটনার পর থেকেই প্রশাসন বাড়তি সতর্কতা নিয়েছে। যদিও মিলেনিয়াম পার্ক ও জেটি কবে খুলবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে