হাসিনা চাইলেও মমতার সহমত ছাড়া তিস্তা চুক্তি চান না মোদি

মমতার সহমত ভিন্ন কেন্দ্র সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সম্পন্ন করবে না। প্রধানমন্ত্রীর এই অবস্থান উত্তরবঙ্গবাসীর কাছে বড় স্বস্তির বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের রাজধানী নয়া দিল্লির বুকে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে G-20 শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে যেমন এসেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, তেমনই এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। এসেছেন ওপার বাংলার(Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনাও(Sheikh Hassina)। গতকালই তিনি দিল্লিতে পা রেখেছেন। করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে বৈঠক। সেই বৈঠকেই তিনি তিস্তার জলবন্টন নিয়ে চুক্তির কথা তুলেছিলেন বলে সূত্রে জানা গিয়েছে। সেই সময় মোদি তাঁকে জানিয়ে দেন, তিস্তা জলবণ্টনে ভারত(India) প্রতিজ্ঞাবদ্ধ। তবে সামগ্রিকভাবে সহমতের ভিত্তিতে যাতে এই  জলবন্টন চুক্তি(Teesta Water Distribution Agreement) হতে পারে সেই রাস্তায় খোঁজা হবে। অর্থাৎ এপার বাংলার(West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সহমত না এলে কেন্দ্র সরকার দ্রুত বাংলাদেশের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করবে না। সন্দেহ নেই প্রধানমন্ত্রীর এই অবস্থান উত্তরবঙ্গবাসীর জন্য একটা বড় স্বস্তির বিষয়।

তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে ইউপিএ সরকারের আমল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু সেই চুক্তি নিয়ে তীব্র আপত্তি রয়েছে মমতার। সেই আপত্তির যুক্তিযুক্ত কারণও আছে। তিস্তা আন্তর্জাতিক নদী, এ নিয়ে কোনও প্রশ্ন নেই। সেই হিসাবে ভারত ও বাংলাদেশ দুই দেশই এই নদীর জল সমান ভাবে পাওয়ার অধিকারী। এই নদী হিমবাহের জলে পুষ্ট বলে সারা বছর যেমন তাতে জল থাকে তেমনি এর জল মিষ্টি ও ঠান্ডা যা কৃষির খুবই সহায়ক। এই নদীর জলের ওপরেই উত্তরবঙ্গের ৩টি জেলার কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল। বিশেষ করে জলপাইগুড়ি, শিলিগুড়ি মহকুমা এলাকা এবং উত্তর দিনাজপুর জেলা। বাম জমানা থেকেই এই নদীকে ঘিরে তিস্তা জলপ্রকল্পের কাজ চলছে। কিন্তু সিকিমে এই নদীর ওপরেই প্রায় ৩০টি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে বা উঠছে যার ছাড়পত্র কেন্দ্র সরকারই দিয়েছে। আর সেই সব জলপ্রকল্পের জন্য সমপরিমাণ সব সুউচ্চ বাঁধ গড়ে উঠেছে সেই রাজ্যে। আর তার জেরে তিস্তায় জলপ্রবাহ খুবই কমে গিয়েছে। বিশেষ করে শুখা মরশুমে তা খুবই কমে গিয়েছে।

এই অবস্থায় শুখা মরশুমে গজলডোবা জলাধারে যতটা জল থাকার কথা তার ৩ ভাগের ১ ভাগও জল সেখানে থাকছে না। অথচ বাংলাদেশ সরকার শুখা মরশুমে এই গজলডোবা জলাধারের ৩ ভাগের ২ ভাগ জল চাইছে। এই দাবি যদি ভারত সরকার মেনে নেয় তাহলে সন্দেহ নেই উত্তরবঙ্গ পুরো শুকিয়ে যাবে। স্বাভাবিক ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা এই জলবন্টন চুক্তির বিরোধিতা করছেন। ভারত সরকারও তাঁর এই যুক্তিকে নস্যাৎ করে দিতে পারেনি এবং করতেও যে পাচ্ছে না সেটা প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থানই পরিষ্কার হয়ে উঠেছে। তিনি যে সহমতের ওপর জোর দিয়েছেন তা কার্যত মমতার মতকে প্রধান্য দিতেই। ঘটনাচক্রে মমতাও গতকাল দিল্লি গিয়েছেন। এদিন রাতে রাষ্ট্রপতি ভবনে G-20 শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতি যে নৈশভোজ দিচ্ছেন সেখানে মমতা হাজির থাকবেন। সেখানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

সূত্রে জানা গিয়েছে সেই নৈশভোজে হাসিনা মমতার কাছে তিস্তা চুক্তির বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। তবে সেটা সম্পূর্ণ ভাবে ব্যক্তিগত স্তরেই থাকবে। কেননা হাসিনা নিজেই চান না বিষয়টি সরকারি ভাবে থাকুক। যেহেতু তাঁর সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। আগামী বছর বাংলাদেশের ভোট। তাই হাসিনা চাইছেন মমতার কাছে থেকে কিছুটা হলেও আশ্বাস বার্তা পেতে। যদিও তা মমতা কেন মোদির পক্ষেও এখনই দেওয়া সম্ভব নয়। কেননা সামনের বছর এদেশেরও সাধারন নির্বাচন। বিজেপি চাইছে সেই নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ভাল ফল করতে। কিন্তু ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পদ্মশিবিরের হারের পরে এখন মোদিও মমতাকে এড়িয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি করতে চাইবেন না। কেননা করলেই উত্তরবঙ্গ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে। সেটা মোদি বিলক্ষণ বোঝেন।

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

ডিভোর্সের জন্যে ১০ বার মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক