নিজের বায়োপিকের প্রচারে কলকাতায় এলেন মুথাইয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় এলেন কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan)। শহরে পা রেখেই সল্টলেকের শিক্ষা নিকেতন স্কুলে গেলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার। স্কুলে পা রাখতেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। নিজস্বী তুলতে ও অটোগ্রাফ নিতে রীতি মতো হুড়োহুড়ি পড়ে গেল।  

স্কুলে প্রবেশ করতেই তাঁকে স্বাগত জানালেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের মাঠে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে ক্রিকেট খেললেন ও বোলিং করলেন। স্বাদ উপভোগ করলেন কলকাতার রসগোল্লার।

তিনি বললেন, “কলকাতায় আমার বহু স্মৃতি রয়েছে”। ১৯৯৬ সালে সেমিফাইনালে ভারতের সঙ্গে খেলার মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নেয়ার’ খ্যাত অভিনেতা মধুর মিত্তাল।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে মুরলিধরনের। তাই তাঁর বায়োপিক নিয়ে ছবির নাম ‘৮০০’। ছবিতে যেমন রয়েছে তারকার ২২ গজের নানা গল্প, আবার আছে তার বাইরের ব্যক্তিগত জীবনের নানা অজানা কাহিনী। এই বায়োপিকে অভিনেতাকে কিংবদন্তি শ্রীলঙ্কার স্পিনারের ভূমিকায় দেখা যাবে। আগামী ৬ অক্টোবর তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। চলচ্চিত্রটি  আন্ডারডগ গল্পের একটি অল্প বয়স্ক ছেলে থেকে সর্বশ্রেষ্ঠ স্পিনার হয়ে ওঠার গল্প। যিনি অনেক লড়াই করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৮০০ উইকেট দখল করেন।

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা